Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ১৭ ভাদ্র ১৪৩৩
  • শুক্রবার
  • ৪ সেপ্টেম্বর ২০২৬
IndiGo

ডকিং পোলে তীব্র ধাক্কা, শ্রীনগর বিমানবন্দরে দুর্ঘটনাগ্রস্ত ইন্ডিগোর বিমান, কেমন আছেন যাত্রীরা?

পার্কিংয়ের সময় 'ডকিং গাইডেন্স সিস্টেম'-এর একটি ধাতুর পোলে ধাক্কা মারে উড়ানটি।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: সেপ্টেম্বর ৪, ২০২৬, ১৩:৫১

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: সেপ্টেম্বর ৪, ২০২৬, ১৩:৫১

options
link
ডকিং পোলে তীব্র ধাক্কা, শ্রীনগর বিমানবন্দরে দুর্ঘটনাগ্রস্ত ইন্ডিগোর বিমান, কেমন আছেন যাত্রীরা? zoom
শুক্রবার শ্রীনগর বিমানবন্দরে ডকিং পোলে ধাক্কা ইন্ডিগোর বিমানের। ছবি: সংগৃহীত।
Advertisement

ফের দুর্ঘটনাগ্রস্ত ইন্ডিগোর বিমান। নবি মুম্বই-শ্রীগর উড়ানটি শ্রীনগর বিমানবন্দরে পার্কিংয়ের সময় ‘ডকিং গাইডেন্স সিস্টেম’-এর  একটি ধাতুর পোলে ধাক্কা মারে। তীব্র আঘাতে পোলটি একদিকে হেলে পড়ে। অন্যদিকে বিমানের ককপিটের কাছের একদম সামনের অংশটি ভেঙে যায়। যদিও শুক্রবার সকালের এই ঘটনায় বিমানকর্মী কিংবা যাত্রীরা কেউ হতাহত হননি বলেই খবর। উড়ানটিরও বড়সড় ক্ষতি হয়নি।

Advertisement

এক বিবৃতিতে ইন্ডিগো জানিয়েছে, সকাল ৯ বেজে ২ মিনিটে দুর্ঘটনাগ্রস্ত হয় ইন্ডিগোর ৬ই২২৫ উড়ানটি। নবি মুম্বই থেকে আসা বিমানটি নির্বিঘ্নেই শ্রীনগর বিমানবন্দরে নেমেছিল। এরপর সেটি পার্কিংয়ের সময় রানওয়ের কাছে থাকা ‘ডকিং গাইডেন্স সিস্টেম’-এর  একটি ধাতুর পোলে ধাক্কা মারে। এর ফলে বিমানে তীব্র ঝাঁকুনি হয়, ককপিটের বাইরের দিকের সামনের একাংশ ভেঙে যায়। যদিও বিমানকর্মী এবং যাত্রীরা আহত হননি। পরিস্থিতি বিচার করে বিমানকর্মীদের তত্ত্বাবধানে যাত্রীরা ম্যানুয়াল সিঁড়ির মাধ্যমে উড়ান থেকে নামেন।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন

বিমান সংস্থা ইন্ডিগো আরও জানিয়েছে, নির্ধারিত পদ্ধতি অনুযায়ী সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এই ঘটনার পারিপার্শ্বিক বিষয়গুলো খতিয়ে দেখবে। তদন্ত শেষ হওয়ার পরই এর প্রকৃত কারণ জানা যাবে। এখনও পর্যন্ত দুর্ঘটনার কারণ স্পষ্ট হয়নি। এদিকে দুর্ঘটনার প্রভাব পড়েনি শ্রীনগর বিমানবন্দরে। অন্য উড়ানগুলির ওঠা-নামায় কোনও অসুবিধা হয়নি। সব কিছুই স্বাভাবিকভাবে চলছে।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.