Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ১৮ ভাদ্র ১৪৩৩
  • শনিবার
  • ৫ সেপ্টেম্বর ২০২৬
IndiGo Flight

মাঝআকাশে ইঞ্জিন বিকল! কলকাতা থেকে উড়ানের পরই ইন্ডিগোর বিমানে বিপত্তি, আতঙ্কে যাত্রীরা

বুধবার সন্ধ্যায় ইন্ডিগোর বিমানটি কলকাতা থেকে চেন্নাইয়ের উদ্দেশে রওনা দিয়েছিল। উড়ানের বেশ কিছুক্ষণ পর মাঝআকাশে আচমকা বিমানটির বাঁ দিকের ইঞ্জিন বিকল হয়ে যায়। এর জেরে বিমানে সামান্য ঝাঁকুনি হয় বলে সূত্রের খবর।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: আগস্ট ১২, ২০২৬, ১৬:১৯

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: আগস্ট ১২, ২০২৬, ১৬:১৯

options
link
মাঝআকাশে ইঞ্জিন বিকল! কলকাতা থেকে উড়ানের পরই ইন্ডিগোর বিমানে বিপত্তি, আতঙ্কে যাত্রীরা zoom
দমদম বিমানবন্দরে কলকাতা থেকে গোরক্ষপুরগামী ইন্ডিগো বিমানে বোমাতঙ্ক
Advertisement

ফের আকাশে আতঙ্ক। কলকাতা থেকে উড়ানের পরই মাঝআকাশে বিমানের ইঞ্জিন বিকল। যদিও বড়সড় কোনও দুর্ঘটনা ঘটেনি। তবে গোটা ঘটনাটিকে কেন্দ্র করে আতঙ্ক ছড়িয়ে পড়ে যাত্রীদের মধ্যে।

জানা গিয়েছে, মঙ্গলবার সন্ধ্যায় ইন্ডিগোর বিমানটি (IndiGo Flight) কলকাতা থেকে চেন্নাইয়ের উদ্দেশে রওনা দিয়েছিল। উড়ানের বেশ কিছুক্ষণ পর মাঝআকাশে আচমকা বিমানটির বাঁ দিকের ইঞ্জিন বিকল হয়ে যায়। এর জেরে বিমানে সামান্য ঝাঁকুনি হয় বলে সূত্রের খবর। ঘটনাটিকে কেন্দ্র করে আতঙ্ক ছড়ায় যাত্রীদের মধ্যে। কার্যত হুলস্থুল পড়ে যায় উড়ানের ভিতর। পাইলট তড়িঘড়ি যোগাযোগ করেন চেন্নাই বিমানবন্দরের এয়ার ট্রাফিক কন্ট্রোলের (এটিসি) সঙ্গে। এরপরই চেন্নাই বিমানবন্দর জুড়ে জারি করা হয় জরুরি অবস্থা। বিমানটির অবতরণ করার কথা ছিল রাত সাড়ে ১১টা নাগাদ। তবে ৭ মিনিট দেরিতে রাত ১১টা ৩৭ মিনিট নাগাদ উড়ানটি চেন্নাই বিমানবন্দরে অবতরণ করে। বিমানটিতে মোট ২২৪ জন যাত্রী ছিলেন। তবে ঘটনাও কোনও হতাহতের খবর মেলেনি।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

জানা গিয়েছে, রাত ১১টা ৪৭ মিনিট নাগাদ চেন্নাই বিমানবন্দর থেকে জরুরি অবস্থা প্রত্যাহার করে নেওয়া হয়। স্বাভাবিক হয় পরিস্থিতি। কিন্তু কী কারণে এহেন বিপত্তি ঘটল, তা এখনও স্পষ্ট নয়। ইতিমধ্যেই শুরু হয়েছে তদন্ত। বিমান সংস্থার তরফে এবিষয়ে এখনও কিছু জানানো হয়নি।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.