অপারেশন সিঁদুরে ছারখার করে দিয়েছিল একের পর এক পাক মিসাইল। সেই এস-৪০০ আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা আরও কিনতে চলেছে ভারত। জানা গিয়েছে, রাশিয়া থেকে মোট ২৮৮টি অ্যান্টি-ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কিনতে চলেছে নয়াদিল্লি।
ভারত-পাক সংঘর্ষে এস-৪০০ মিসাইলের দাপট ইতিমধ্যেই প্রত্যক্ষ করেছে গোটা বিশ্ব। পাক মিসাইল তো বটেই ৩০০ কিলোমিটারেরও বেশি রেঞ্জে ৫ থেকে ৬টি পাক যুদ্ধবিমান ধ্বংস করে এই মিসাইল। এই পরিস্থিতিতে দেশের আকাশসীমাকে দুর্ভেদ্য করে তুলতে আরও এস ৪০০ কিনতে আগ্রহী দেশ। বৃহস্পতিবার প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংহের নেতৃত্বাধীন ‘প্রতিরক্ষা ক্রয় বিষয়ক সমিতি’ (ডিফেন্স অ্যাকুইজ়িশন কাউন্সিল বা ডিএসি) এই পরিকল্পনায় অনুমোদন দিয়েছে বলে খবর। এই চুক্তির অঙ্ক হতে চলেছে ১০ হাজার কোটি।
আরও পড়ুন:
উল্লেখ্য, চিনের সঙ্গে ক্রমবর্ধমান সংঘাতের জেরে ২০১৮ সালে রাশিয়ার সঙ্গে ৫.৫ বিলিয়ন ডলারে ৫টি এস-৪০০ কেনার চুক্তি করে ভারত। তবে সেই সরবরাহ নানা কারণে বিলম্বিত হয়। এই চুক্তির শেষ দু’টি মিসাইল সিস্টেম চলতি বছর কিংবা আগামী বছর সরবরাহ করা হবে। তার মাঝেই আরও বেশি করে এস-৪০০ কিনতে তৎপর হল ভারত।
প্রসঙ্গত, রাশিয়ায় তৈরি এই ‘সুরক্ষাকবচ’ আধুনিক যুদ্ধে বিশ্বের প্রথম সারির প্রতিরক্ষা ব্যবস্থা। অন্তত ৬০০ কিলোমিটার দূর থেকে উড়ে আসা ক্ষেপণাস্ত্র চিহ্নিত করতে পারে ‘সুদর্শন চক্র’। ৪০০ কিলোমিটার দূর থেকে ক্ষেপণাস্ত্র নিষ্ক্রিয় করতে পারে। পাকিস্তান ও চিনকে নজরে রেখে ৩টি এস-৪০০ বা সুদর্শন মোতায়েন রয়েছে রাজস্থান, পাঞ্জাব ও উত্তর-পূর্বে। এই প্রতিরক্ষা ব্যবস্থার রেঞ্জ ৪০০ কিলোমিটার হওয়ায় ভারতের উত্তর, পশ্চিম ও উত্তর-পূর্বাঞ্চল সম্পূর্ণরূপে নিরাপদ। অপারেশন সিঁদুরের সময় এর মারণ ক্ষমতা প্রত্যক্ষ করেছিল গোটা বিশ্ব। পাকিস্তানের লাগাতার হামলা রুখে দিয়েছিল এই ‘সুদর্শন’।
সর্বশেষ খবর
-
এবার ‘কেরালায় কুরুক্ষেত্র’ বাঁধাবেন একেনবাবু, সম্মুখ সমরে ঋত্বিক! আর কোন চমক?
-
অবশেষে শুরু অন্নপূর্ণা যোজনার অনলাইন আবেদন, কীভাবে পূরণ করবেন ফর্ম? জানুন খুঁটিনাটি
-
হিন্দু-মুসলমানের রাজনীতি আর কতদিন! দিল্লিতে বিক্ষোভ ককরোচ পার্টির, নিরাপত্তা দিল শাহের পুলিশ
-
শওকতের গ্রেপ্তারিতে ভাঙড়ে মিষ্টি বিলি আরাবুলের, তুমুল নাচ আইএসএফ কর্মীদের
-
বিশ্বাস ভাইদের অবিশ্বাস্য কীর্তি! এলআইসির জমি ‘জবরদখল’ সুরুচি সংঘের