Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ১৬ আষাঢ় ১৪৩৩
  • বৃহস্পতিবার
  • ২ জুলাই ২০২৬
Indian Army chief

ফের অপারেশন সিঁদুর! ‘ভূগোলের অংশ হতে চাইলে…’ পাকিস্তানকে কড়া হুঁশিয়ারি সেনাপ্রধানের

ভারত বিরোধী কার্যকলাপে লাগাম না টানলে, চরম ফল ভুগতে হবে পাকিস্তানকে। ফের কড়া হুঁশিয়ারি সেনাপ্রধান উপেন্দ্র দ্বিবেদীর।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মে ১৬, ২০২৬, ১৫:২০

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মে ১৬, ২০২৬, ১৫:২০

options
link
ফের অপারেশন সিঁদুর! ‘ভূগোলের অংশ হতে চাইলে…’ পাকিস্তানকে কড়া হুঁশিয়ারি সেনাপ্রধানের zoom
সেনাপ্রধান উপেন্দ্র দ্বিবেদী।

ভারত বিরোধী কার্যকলাপে লাগাম না টানলে, চরম ফল ভুগতে হবে পাকিস্তানকে। ফের কড়া হুঁশিয়ারি সেনাপ্রধান উপেন্দ্র দ্বিবেদীর। সন্ত্রাস জারি থাকলে, মানচিত্র থেকেই নিশ্চিহ্ন হয়ে যেতে পারে ইসলামাবাদ। এমনই হুঁশিয়ারি শোনা গেল সেনাপ্রধানের গলায়।

শনিবার দিল্লির মানেকশ সেন্টারে ‘ইউনিফর্ম আনভেইল্ড’ আয়োজিত একটি অনুষ্ঠানে তাঁকে জিজ্ঞাসা করা হয়েছিল, গত বছর ‘অপারেশন সিঁদুর’-এর মতো পরিস্থিতি আবার তৈরি হলে ভারতীয় সেনাবাহিনী কীভাবে তার জবাব দেবে? তার উত্তরেই সেনাপ্রধান দ্বিবেদী বলেন, “পাকিস্তান যদি সন্ত্রাসীদের আশ্রয় দেওয়া ও ভারতের বিরুদ্ধে কার্যকলাপ চালানো অব্যাহত রাখে, তাহলে তাদের সিদ্ধান্ত নিতে হবে যে তারা ভূগোলের অংশ হতে চায়, নাকি ইতিহাসের অংশ হতে চায় না।” দেশ ও ভারতীয় সেনাবাহিনী ‘অপারেশন সিঁদুর’-এর প্রথম বার্ষিকী পালনের কয়েকদিন পর ‘সেনা সংবাদ’ অনুষ্ঠানে তিনি এই মন্তব্য করেন। জেনারেল দ্বিবেদীর মন্তব্যেই স্পষ্ট, আগামীতে পাকিস্তানের সন্ত্রাসের বিরুদ্ধে ভারতের মারমুখী মনোভাব।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

২০২৫ সালের ৭ মে, কাশ্মীরের পহেলগাঁওয়ে রক্তাক্ষয়ী হামলার সাক্ষী গোটা বিশ্ব। তার প্রতিশোধ হিসেবে ‘অপারেশন সিঁদুর’-এ সন্ত্রাসবাদীদের মাজা ভাঙা অ্যাকশন দেখিয়েছিল ভারতীয় সেনা। ৮৮ ঘণ্টার অপারেশনে দুরমুশ হয়ে গিয়েছিল সন্ত্রাসের আঁতুড়ঘর। ফের তেমন কোনও হামলার পুনরাবৃত্তি করার সাহসও যদি দেখায় পাকিস্তান। তাহলে তার ফল যে কতখানি মারাত্মক হতে চলেছে। ‘অপারেশন সিঁদুর’-এর একবছর পরই তা স্মরণ করিয়ে হুঁশিয়ারি ভারতীয় সেনা প্রধানের।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.