নতুন করে ধুন্ধুমার সংঘাত শুরু হয়েছে মধ্যপ্রাচ্যে। লেবাননে আগ্রাসনের প্রতিবাদে রবিবার রাতে ইজরায়েলে ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইরান। পালটা জবাব দিচ্ছে বেঞ্জামিন নেতানিয়াহুর সেনা। এই অবস্থায় নতুন করে নির্দেশিকা জারি করল ভারত সরকার। ওই নির্দেশিকায় ইরানে থাকা সমস্ত ভারতীয় নাগরিককে অবিলম্বে ওই দেশ ছাড়তে বলা হয়েছে। সেই সঙ্গে যাঁরা ইরানে যাওয়ার পরিকল্পনা করছিলেন, বিপদ এড়াতে তাঁদেরও তা বাতিল করতে বলেছে সরকার। মনে করা হচ্ছে, নতুন করে ভয়ংকর যুদ্ধের আঁচ পেয়েই ভারতীয়দের উদ্দেশে এই বার্তা দিয়েছে দিল্লি।
Advertisement— India in Iran (@India_in_Iran) June 8, 2026
বর্তমান পরিস্থিতির দিকে নজর রেখে ভারতের তেহরান দূতবাসের তরফে এই নির্দেশিকা প্রকাশ করা হয়েছে। সেখানে বলা হয়েছে, “এই অঞ্চলের এখনকার পরিস্থিতি পর্যবেক্ষণ করে সমস্ত ভারতীয় নাগরিকদের প্রতি দূতাবাসের জরুরি নির্দেশিকা— আপাতত ইরানে যাওয়ার পরিকল্পনা বাতিল করুন। এছাড়া ইরানে থাকা সমস্ত ভারতীয় নাগরিকদের বলা হচ্ছে যে অবিলম্বে এই দেশ ছাড়ুন।” উল্লেখ্য, গত ২৮ ফেব্রুয়ারি আমেরিকা এবং ইজরায়েলের যৌথ বাহিনী ইরান আক্রমণ করে। তার পর থেকে পরিস্থিতি অনুযায়ী একাধিক বিবৃতি জারি করে ভারতীয় দূতাবাস নানা পরামর্শ দিয়েছে।
আরও পড়ুন:
গত এক মাসে যুদ্ধ অনেকটাই থিতিয়ে গিয়েছিল। যদিও শান্তিচুক্তির শর্তে কিছুতেই একমত হচ্ছিল না ইরান ও আমেরিকা। অন্যদিকে ইজরায়েল লেবাননে আগ্রাসন অব্যাহত রেখেছিল। তার প্রতিবাদেই রবিবার রাতে ইজরায়েলে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছিল ইরান। অন্তত ১০টি ক্ষেপণাস্ত্র ছোড়া হয় বলে অভিযোগ। এর পরেই ইজরায়েল পাল্টা জবাব দেওয়া শুরু করে। দুই দেশই আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় রেখেছে। এদিকে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, ইরানে হামলা না-চালানোর জন্য ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুকে অনুরোধ করবেন তিনি। তার পরেও সোমবার ইজরায়েলি বাহিনী ইরানে হামলা চালিয়েছে।
ইরানের সংবাদমাধ্যম সূত্রে জানা গিয়েছে, সোমবার সকালে দেশটির রাজধানী তেহরানের পাশাপাশি ইসফাহান, তাবরিজ-সহ একাধিক গুরুত্বপূর্ণ শহরে বিস্ফোরণের শব্দ শোনা গিয়েছে। তেহরানের পশ্চিমে কারাজেও বড় বিস্ফোরণ ঘটেছে। ইজরায়েলের সেনা বাহিনীর তরফে জানানো হয়েছে, তাদের বিমানবাহিনী সম্প্রতি পশ্চিম ও মধ্য ইরানের সামরিক ঘাঁটিগুলিকে নিশানা করেছে। এদিকে হামলার জেরে বন্ধ করে দেওয়া হয়েছে ইরানের আকাশসীমা। সংঘর্ষ বিরতিতে দাঁড়ি টেনে এই যুদ্ধ মধ্যপ্রাচ্যের শান্তিকে আরও বহুদূর ঠেলে দিল বলে মনে করছে ওয়াকিবহাল মহল।
সর্বশেষ খবর
-
‘বিশ্বকর্মা পুজোয় নবান্নে আমার সঙ্গে অঞ্জলি দিন’, বামেদের চ্যালেঞ্জ মুখ্যমন্ত্রী শুভেন্দুর
-
জোর যার ‘আসন’ তার! ধরাবাঁধা নিয়ম ভেঙে শরিকদের বার্তা সিপিএমের
-
ইরানি হামলার মধ্যেই জর্ডনে অনুশীলন ইস্টবেঙ্গলের, ‘জয়মন্ত্র’ দিলেন প্রাক্তনী হিজাজি
-
ঠাকুরদালানে বেঁধে রাখা হয় দেবীকে, বাংলার ‘শিকল বাঁধা দুর্গা’র মাহাত্ম্য জানেন?
-
দাম্পত্য সমস্যা-অমঙ্গল দূর করার টোপ, মহিলার লক্ষ লক্ষ টাকা হাতিয়ে পগারপার ‘তান্ত্রিক’