দেশে সাইবার নিরাপত্তা জোরদার করতে বড়সড় পদক্ষেপ নিতে চলেছে কেন্দ্র। সূত্রের খবর, আগামী ১ এপ্রিল থেকে ভারতে নিষিদ্ধ হতে চলেছে চিনা সিসিটিভি ক্যামেরা। এর ফলে হিকভিশন, দাহুয়া, টিপি-লিঙ্কের মতো জনপ্রিয় সংস্থা দেশে সিসিটিভি ক্যামেরা এবং সংশ্লিষ্ট সরঞ্জাম বিক্রিতে বাধার মুখে পড়তে পারে।
সূত্রের খবর, চিনা ডিভাইসগুলির বিরুদ্ধে বারবারই তথ্যচুরির অভিযোগ ওঠে। তা রোধ করতেই এবার কড়া পদক্ষেপ করল নরেন্দ্র মোদি সরকার। জানা যাচ্ছে, আগামী মাসে চালু হতে চলেছে স্ট্যান্ডার্ডাইজেশন টেস্টিং অ্যান্ড কোয়ালিটি সার্টিফিকেশন (এসটিকিউসি) নামে একটি নয়া বিধি। নতুন নিয়ম অনুযায়ী, ভারতে সিসিটিভি ক্যামেরা বা ভিডিও নজরদারি ডিভাইস বিক্রির আগে সংশ্লিষ্ট ডিভাইসের জন্য সরকারি অনুমোদন নেওয়া বাধ্যতামূলক করা হচ্ছে। এই নিয়ম শুধু নির্দিষ্ট কয়েকটি সংস্থার জন্য নয়। ভারতে সিসিটিভি ও নজরদারি ডিভাইস বিক্রি করা সমস্ত ব্র্যান্ডের ক্ষেত্রেই প্রযোজ্য হবে বলে জানা গিয়েছে।
আরও পড়ুন:
‘দ্য ইকোনমিক টাইমসে’র এর একটি প্রতিবেদনে বলা হয়েছে, চিনা সংস্থাগুলির ডিভাইস ছাড়াও চিনা চিপসেট ব্যবহৃত ডিভাইসগুলিকেও অনুমোদন দিতে অনিচ্ছুক কেন্দ্র। বিশেষজ্ঞদের মতে, মোদি সরকারের এই সিদ্ধান্তে বিরাট ধাক্কা খাবে চিনা ব্র্যান্ডগুলি, যারা একসময় ভারতের সিসিটিভি বাজারে প্রভাবশালী ছিল। গত বছর পর্যন্ত দেশের মোট সিসিটিভি বিক্রির প্রায় এক-তৃতীয়াংশই চিনা সংস্থাগুলির দখলে ছিল। সূত্রের খবর, তথ্যচুরির পাশাপাশি জাতীয় নিরাপত্তা এবং ডেটা সুরক্ষা জোরদার করতেই এই পদক্ষেপ গ্রহণ করেছে কেন্দ্র।
সর্বশেষ খবর
-
আঞ্চলিক মিষ্টির জিআই ট্যাগ নিয়ে তৎপর বঙ্গ বিজেপি! ‘মিষ্টি হাব’ তৈরিরও পরিকল্পনা শমীকদের
-
এবার সপ্তাহে ৬ দিনই শান্তিনিকেতনে ‘হেরিটেজ ওয়াক’, দ্রুত টিকিট মিলবে অনলাইনেও
-
লরি চাপা পড়ে মাইকেল ক্লার্কের গাড়ি! আইপিএল শেষে বিমানবন্দর যাওয়ার পথে দুর্ঘটনা
-
নিজের নিরাপত্তা দিতে চেয়েছিলেন মমতা! এবার এনআইয়ের হাতে গ্রেপ্তার ‘মাছ চোর’ শওকত
-
সমাজকে আদর্শের আয়না দেখায় ‘গোর্কির মা’, কেমন হল? পড়ুন রিভিউ