ওমান উপসাগরে বাণিজ্যতরীতে হামলায় এখনও নিখোঁজ তিন ভারতীয় নাবিক। এই পরিস্থিতিতে বুধবার নয়াদিল্লির মার্কিন দূতাবাসের ডেপুটি চিফ অফ মিশন জেসন মিকসকে তলব করল মোদি সরকার। একইসঙ্গে গোটা ঘটনার নিন্দায় সরব হয়েছে বিদেশমন্ত্রক।
বুধবার ওমান উপসাগরে পালাউয়ের পতাকাবাহী এমটি সেট্টেবেল্লো নামে একটি বাণিজ্যতরী হামলার মুখে পড়ে। এই নিয়ে দ্বিতীয়বার ভারতীয় নাবিক থাকা কোনও জাহাজে আক্রমণ করে মার্কিন সেনা। অভিযোগ, বাণিজ্যতরীটিতে আছড়ে পড়ে একের পর এক ক্ষেপণাস্ত্র। সঙ্গে সঙ্গে আগুন লেগে যায়। জাহাজটিতে মোট ২৮ জন নাবিক ছিলেন। তাঁদের মধ্যে ২৪ জন ভারতীয়। হামলার পরই জাহাজ থেকে আপৎকালীন বার্তা পাঠানো হয়। উদ্ধার করা হয় ২১ জন ভারতীয়কে। কিন্তু সেই থেকেই নিখোঁজ তিনজন ভারতীয় নাবিক।
নয়াদিল্লি জানিয়েছে, মাস্কাটে অবস্থিত ভারতীয় দূতাবাস ওমানি কর্তৃপক্ষের সঙ্গে নিবিড়ভাবে কাজ করছে। পাশাপাশি, অনুসন্ধানকারী ও উদ্ধারকারী দলগুলি সামুদ্রিক এলাকায় তল্লাশি চালিয়ে যাচ্ছে। শেষ পাওয়া খবর অনুযায়ী, নিখোঁজ নাবিকদের এখনও কোনও খোঁজ মেলেনি।
উল্লেখ্য, এর আগে গত সোমবার এমটি মারিভেক্স নামে মাদাগাস্কারের পতাকাবাহী একটি জাহাজেও হামলা চালায় মার্কিন সেনা। সেখানেও ২৪ জন ভারতীয় নাবিক ছিলেন। কিন্তু সৌভাগ্যবশত তাঁদের কোনও ক্ষতি হয়নি। কিন্তু কেন বাণিজ্যতরীগুলিতে হামলা চালানো হল? মুখ খুলেছে আমেরিকা। মার্কিন সেনার তরফে জানানো হয়েছে, তাদের নির্দেশ অমান্য করে জাহাজগুলি ইরানের বন্দরের দিকে অগ্রসর হচ্ছিল। সেই কারণেই তাদের উপর হামলা চালানো হয়েছে।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
চাকরির ‘টোপ’ দিয়ে হাতানো জমিতে প্রাসাদ! জনতার বিক্ষোভে ‘গৃহবন্দি’ তৃণমূল নেতা
-
সরকারি বাড়ি পেতে নিজের তথ্য যাচাই করুন নিজেই! সাধারণের সুবিধার্থে নয়া অ্যাপ আনল রাজ্য
-
অভিনয় থেকে অবসর নিচ্ছেন অক্ষয়! ‘মৃত্যুর ৫ মিনিট আগে…’, কোন ইঙ্গিত খিলাড়ি কুমারের?
-
পুরুষসঙ্গীর প্রয়োজন পড়ে না, নিজেদের ক্লোন বানিয়েই লক্ষ বছর ধরে বংশরক্ষা এই আশ্চর্য মাছের
-
দিল্লিতে জন্ম, কোভিডে পরিযায়ী, পাঁচবারের বিশ্বজয়ী দলের জার্সিতে খেলবেন ‘ভারতীয়’ নিখিল!