অধিকৃত কাশ্মীরে অব্যাহত পাকিস্তানি সেনার নৃশংসতা। মঙ্গলবার থেকেই ফের উত্তপ্ত হয়েছে পরিস্থিতি। অধিকৃত কাশ্মীরে নির্বিচারে গুলি চালিয়ে ৬ বিক্ষোভকারীকে খুনের অভিযোগ উঠেছে পাক সেনার বিরুদ্ধে। এরপরই ইসলামাবাদের নিন্দায় সরব হল ভারত। নয়াদিল্লি সাফ জানিয়ে দিয়েছে, এহেন আচরণ পরিকল্পিত শোষণ ছাড়া আর কিছু নয়।
মঙ্গলবার বিদেশমন্ত্রক একটি বিবৃতি জারি করে। সেখানে বিদেশমন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেন, “এই অঞ্চল অবৈধ ও বলপূর্বক দখল করে রেখেছে পাকিস্তান। কয়েক দশক ধরে পরিকল্পিত শোষণ, মৌলিক অধিকার হরণ এবং প্রশাসনিক নিপীড়নের ফলেই সেখানকার মানুষ আজ গর্জে উঠেছেন।” তিনি আরও বলেন, “সেখানকার মানুষদের দাবিগুলি শোনার পরিবর্তে পাকিস্তান বলপ্রয়োগ করছে।” বিদেশমন্ত্রক জানিয়েছে, অধিকৃত কাশ্মীরের নারী, শিশু-সহ সাধারণ মানুষের উপর চরম দমন-পীড়ন চলছে। বন্ধ খাদ্য, ওষুধ-সহ জরুরি সরবরাহ। বিবৃতিতে আরও বলা হয়েছে, ‘এহেন চরম দুর্ব্যবহারের জন্য আন্তর্জাতিক মঞ্চে পাকিস্তানকে জবাবদিহি করতে হবে।’
আরও পড়ুন:
উল্লেখ্য়, মঙ্গলবার রাওয়ালকোটে একটি বাস টার্মিনালের কাছে বিক্ষোভ দেখাচ্ছিলেন স্থানীয়রা। তাদের উপর গুলি চালানোর অভিযোগ উঠেছে শাহবাজ শরিফের নিরাপত্তা বাহিনীর বিরুদ্ধে। এই ঘটনায় গুলিবিদ্ধ হয়ে মৃত্যু হয়েছে কমপক্ষে ৬ জন সাধারণ নাগরিকের। গোটা ঘটনাটিকে কেন্দ্র করে ফের উত্তেজনা ছড়িয়ে পড়েছে অধিকৃত কাশ্মীরে। শাহবাজের বিরুদ্ধে ক্রমশ বাড়ছে ক্ষোভ।
সর্বশেষ খবর
-
ডায়েট ফ্রেন্ডলি গাজরের হালুয়া! ‘সোনার পাথরবাটি’ নয়, ৩টি বিষয় মাথায় রাখলে বানানো যায় সহজেই
-
তিব্বতে ফের হ্রদ ভাঙলে ভাসবে বিহার! নদীগুলিতে চলছে কড়া নজরদারি, বাড়ছে আতঙ্ক
-
মাঝ সমুদ্রে ট্রলারডুবি, ৯ মৎস্যজীবীর পরিবারকে হোমগার্ডের নিয়োগপত্র দিলেন মুখ্যমন্ত্রী
-
বিএসএস নাম প্রত্যাহার করায় কলকাতা লিগের সুপার সিক্সে মোহনবাগান, এক পয়েন্ট দরকার ইস্টবেঙ্গলের
-
মুখ্যমন্ত্রীর হুঁশিয়ারির পরেই পদক্ষেপ, মুছল যাদবপুর ক্যাম্পাসের ‘দেশবিরোধী’ দেওয়াল লিখন