বুধবার ১৯তম দিনে পড়ল ইরান যুদ্ধ। যত দিন যাচ্ছে যুদ্ধের ঝাঁজ ততই বাড়ছে। মার্কিন-ইজরায়েলি হামলায় ইরানজুড়ে হাহাকার পরিস্থিতি। পালটা জবাব দিচ্ছে তেহরানও। এই সংকটময় পরিস্থিতিতে ইরানে মানবিক সাহায্য পাঠাল ভারত।
নরেন্দ্র মোদি সরকারের এই পদক্ষেপের জন্য নয়াদিল্লিকে ধন্যবাদ জানিয়েছে ভারতে ইরানের দূতাবাস। একটি বিবৃতিতে তারা লিখেছে, ‘ভারতের সাহায্য ইরানে পৌঁছে গিয়েছে। এর জন্য ভারত এবং ভারতের নাগরিকদের ধন্যবাদ জানাই। ভারতের এই পদক্ষেপকে সৌজন্যমূলক উদ্যোগ হিসাবেও বর্ণনা করে কৃতজ্ঞতাও প্রকাশ করেছে তারা।’ জানা গিয়েছে, এই ত্রাণের মধ্যে মূলত চিকিৎসার সরঞ্জাম রয়েছে। ত্রাণের একটি ভিডিও প্রকাশ করেছে দূতাবাস।
আরও পড়ুন:
উল্লেখ্য, গত ২৮ ফেব্রিয়ারি ইরানের মাটিতে যৌথ হামলা চালায় আমেরিকা ও ইজরায়েল। ১৭ দিনের যুদ্ধে কার্যত তছনছ হয়ে গিয়েছে তেহরান-সহ ইরানের একাধিক অঞ্চল। হামলায় মৃত্যু হয়েছে আয়াতোল্লা আলি খামেনেইর। জবাবে মধ্যপ্রাচ্য জুড়ে ছড়িয়ে থাকা আমেরিকার একাধিক সেনাঘাঁটি ও ইজরায়েলে হামলা চালাচ্ছে ইরান। কুয়েত, বাহরিন, ওমান, জর্ডন, ইরাক, সংযুক্ত আরব আমিরশাহী, সৌদি আরব, সিরিয়া, তুরস্কের উপর ব্যাপক ক্ষেপণাস্ত্র এবং ড্রোন হামলা চালানো হচ্ছে। অবরুদ্ধে হরমুজ প্রণালী। এর জেরে জ্বালানি সংকটে পড়ছে গোটা বিশ্ব। যুদ্ধে ইরানে মৃতের সংখ্যা তিন হাজার ছাড়িয়েছে। রাশিয়া, চিন, স্পেন, ভারত-সহ একাধিক দেশ শান্তিপ্রস্তাব দিলেও কোনও পক্ষই যুদ্ধ থেকে সরতে রাজি হয়নি।
সর্বশেষ খবর
-
‘রেল মানচিত্রে জুড়বে গোটা বাংলা’, নবান্নে রেলমন্ত্রীর সঙ্গে বৈঠকে ‘গ্রিন সিগন্যাল’ শুভেন্দুর
-
উচ্ছিষ্ট ফুল থেকেই তৈরি হবে ধূপবাতি! রাজ্যের উদ্যোগে আশার আলো তারাপীঠ-সহ বীরভূমের বিভিন্ন মন্দিরে
-
কৃষ্ণনগরে হস্টেলের শৌচালয়ে খুদে ছাত্রীর দেহ! খুনের অভিযোগ পরিবারের
-
হতশ্রী ফুটবল! এবার তাজিকিস্তানের কাছেও হার খালিদ জামিলের ভারতের
-
‘যা করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণাতেই…’, স্বরূপের গ্রেপ্তারির পর স্বস্তিতে ঋত্বিক!