ইরানে হামলা চালাতে ভারতীয় ভূখণ্ডকেও ব্যবহার করছে আমেরিকা। দিল্লির অনুমতিতে ভারতের সমুদ্রবন্দর থেকে ইরানে ক্ষেপণাস্ত্র ছুড়ছে ডোনাল্ড ট্রাম্পের সেনা। সম্প্রতি মার্কিন সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত কর্নেল ডগলাস ম্যাকগ্রেগরের এক মন্তব্যের পরে এমন জল্পনা ছড়িয়েছিল। যদিও বৃহস্পতিবার ওই দাবি উড়িয়ে দিয়ে বিদেশ মন্ত্রকের মন্তব্য করল, সম্পূর্ণ ‘ভিত্তিহীন’ ভাবনা। পাশাপাশি মন্ত্রকের এক্স হ্যান্ডেলে জানানো হয়েছে, ফ্যাক্ট চেক করে দেখা গিয়েছে—ভুয়ো মার্কিন সংবাদ ছড়ানো হয়েছে।
এই বিষয়ে আরও খবর
Fake News Alert!
AdvertisementClaims being made on OAN, a US based channel that Indian ports are being used by the US Navy are fake and false. We caution you against such baseless and fabricated comments. pic.twitter.com/xiFWnkoXBk
— MEA FactCheck (@MEAFactCheck) March 4, 2026
সম্প্রতি মার্কিন সংবাদমাধ্যম ওএএন-এর একটি ভিডিও ভাইরাল হয়। সেখানে দেখা গিয়েছে, মার্কিন সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত কর্নেল ডগলাস ম্যাকগ্রেগর বলছেন, “আমাদের সমস্ত সেনাঘাঁটি ধ্বংস হয়ে গিয়েছে। আমাদের বন্দর স্থাপনাগুলিও ধ্বংস হয়ে গিয়েছে। বর্তমানে ভারত এবং ভারতীয় বন্দরগুলির উপরই নির্ভর করতে হচ্ছে। যা আদর্শ অবস্থা নয়। নৌবাহিনী সূত্রে এমনটাই খবর।” এই বিষয়ে বিদেশ মন্ত্রকের ফ্য়াক্ট চেক অ্যাকাউন্টে বলা হয়েছে—ওএএনের সাক্ষাৎকারের বক্তব্য ‘ভুয়ো’ এবং ‘ভিত্তিহীন’। এক্স হান্ডেলের পোস্টের ক্যাপশানে লেখা হয়েছে, “এই ধরনের ভিত্তিহীন এবং ভুয়ো খবরের বিষয়ে আপনাদের সতর্ক করছি আমরা।”
উল্লেখ্য, মধ্যপ্রাচ্যের সংঘাতে ভারত বারবার “গভীর উদ্বেগ” প্রকাশ করেছে। পাশাপাশি সকল পক্ষকে “সংযম প্রদর্শন, উত্তেজনা বৃদ্ধি এড়ানো এবং বেসামরিক নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করতে বলা হয়েছে।” পাশাপাশি ইরান এবং পার্শ্ববর্তী সৌদি আরব, আরব আমিরশাহী, জর্ডন, কুয়েত, সিরিয়া, ওমান, বাহরিনের মতো দেশগুলিতে আটকে থাকা ভারতীয়দের নিরাপদে দেশে ফেরানোর চেষ্টা করছে দিল্লি।
এই বিষয়ে আরও খবর
সর্বশেষ খবর
-
বদলে যাবে সোদপুর ও খড়দহ স্টেশনের নাম! রেলমন্ত্রকে প্রস্তাব মন্ত্রী কল্যাণ চক্রবর্তীর
-
অধিনায়কত্ব খোয়াচ্ছেন সূর্যকুমার, ভারতের নতুন টি-২০ অধিনায়ক শ্রেয়স আইয়ার!
-
এই ৬ আন্তর্জাতিক গন্তব্যে স্থগিত ইন্ডিগোর বিমান পরিষেবা! বড় সিদ্ধান্ত দেশের বৃহত্তম উড়ান সংস্থার
-
প্রয়াত ‘সংবাদ প্রতিদিন’-এর প্রতিষ্ঠাতা প্রধান কার্যনির্বাহী কর্তা নারায়ণ বসু
-
শ্লীলতাহানি, তোলাবাজির অভিযোগে গ্রেপ্তার স্বরূপ বিশ্বাস, ডিম হাতে থানা ঘেরাও ক্রুদ্ধ জনতার



