Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ৪ ভাদ্র ১৪৩৩
  • শনিবার
  • ২২ আগস্ট ২০২৬
Hottest City

৭ নগরে তাপমাত্রা ৪৮ ডিগ্রির বেশি! বিশ্বের ১০০ উষ্ণ শহরের সবগুলিই ভারতে, তালিকায় বাংলার দুই

মঙ্গলবার দুপুরে ওই ১০০টি শহরের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৪৪ ডিগ্রি সেলসিয়াস থেকে ৪৮ ডিগ্রি সেলসিয়াসের অবধি।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মে ২০, ২০২৬, ২১:১৫

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মে ২০, ২০২৬, ২১:১৫

options
link
৭ নগরে তাপমাত্রা ৪৮ ডিগ্রির বেশি! বিশ্বের ১০০ উষ্ণ শহরের সবগুলিই ভারতে, তালিকায় বাংলার দুই zoom
বুধবার উত্তর ভারতের রাজ্যগুলিতে তাপপ্রবাহের সতর্কতা জারি করেছে মৌসমভবন।
Advertisement

বৈশাখ ডিঙিয়ে সবে জৈষ্ঠ্য পড়েছে। বর্ষা এখনও বহূ দূর। এর মধ্যেই আগুনে পুড়ছে গোটা দেশ। এই অবস্থায় সামনে এসেছে আবহাওয়া সংক্রান্ত একটি চাঞ্চল্যকর রিপোর্ট। একিউআই ডট ইন-এর লাইভ তাপমাত্রা র‍্যাঙ্কিং অনুযায়ী, বিশ্বের সবচেয়ে উষ্ণ ১০০টি শহরের সব ক’টিই ভারতে! তালিকায় রয়েছে কোন কোন শহর?

মঙ্গলবার দুপুরে ওই ১০০টি শহরের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৪৪ ডিগ্রি সেলসিয়াস থেকে ৪৮ ডিগ্রি সেলসিয়াসের অবধি। এর মধ্যে গতকাল দিল্লি গত দু’বছরে মধ্যে মে রেকর্ড করেছিল। মে মাসেই সর্বোচ্চ তাপমাত্রা ৪৫ ডিগ্রি ছাপিয়ে গিয়েছে। একিউআই ডট ইন-এর লাইভ তাপমাত্রা র‍্যাঙ্কিংয়ের তালিকায় দিল্লি ছাড়াও রয়েছে ফরিদাবাদ, চণ্ডীগড়, আগরা, অযোধ্যা, গোয়ালিয়র, কোটা, রায়পুরের মতো শহরগুলি। সবকটি শহরেই ভয়ংকর তাপপ্রবাহ বইছে। এমনকী নজিরবিহীন গরমে নাজেহাল জম্মুও। সবচেয়ে অবাক করা কাণ্ড হল উত্তরাখণ্ডে হিমালয়ের কোলের শহর হরিদ্বার। পর্যটকদের পছন্দের এই শহরও ঠাঁই পেয়েছে বিশ্বের উষ্ণতম শহরগুলির তালিকায়।

Advertisement

মঙ্গলবার সর্বোচ্চ তাপমাত্রা ৪৬ ডিগ্রিতে পৌঁছে যায় ভাটিন্ডা, পঠানকোট, বরেলি, ঝাঁসি, কইথলের মতো শহরে। সর্বোচ্চ তাপমাত্রা ৪৫ ডিগ্রিতে পিছন পিছন রয়েছে উত্তরপ্রদেশের মথুরা, ছত্তিশগড়ের ভিলাই এবং মহারাষ্ট্রের নানদেড় ও অকোলা। কলকাতা একশো উষ্ণ শহরের তালিকায় না এলেও রাজ্যের দুই শহর আসানসোল ও বর্ধমান রয়েছে তালিকায়। রাজ্যভিত্তিক তাপমাত্রা ঊর্ধ্বমুখী উত্তরপ্রদেশ, হরিয়ানা, পাঞ্জাব, রাজস্থান, মধ্যপ্রদেশ, ছত্তিশগড়, মহারাষ্ট্র, পশ্চিমবঙ্গ এবং ঝাড়খণ্ডে। সবখানেই অতিরিক্ত উত্তাপের জেরে সাধারণ জনজীবন বিপর্যস্ত হচ্ছে। বুধবার নতুন করে উত্তর ভারতের রাজ্যগুলিতে তাপপ্রবাহের সতর্কতা জারি করেছে মৌসমভবন।

Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.