পাকিস্তানকে ফের কড়া হুঁশিয়ারি সেনাপ্রধান উপেন্দ্র দ্বিবেদীর। জানিয়ে দিলেন, ‘অপারেশন সিঁদুর ২.০’-র (Operation Sindoor 2) জন্য প্রস্তুত হচ্ছে ভারত। ক’দিন আগেই তিনি হুঁশিয়ারি দিয়ে বলেছিলেন, ভারত বিরোধী কার্যকলাপে লাগাম না টানলে, চরম ফল ভুগতে হবে পাকিস্তানকে। এবার ফের ইসলামাবাদকে কড়া বার্তা সেনাপ্রধানের।
সংবাদ সংস্থা এএনআইয়ের সঙ্গে কথা বলার সময় তাঁকে বলতে শোনা গিয়েছে, ”অপারেশন সিঁদুর এখনও চলছে।” তবে বর্তমান পরিস্থিতিকে ‘শত্রুতার সাময়িক অবসান’ বলেও উল্লেখ করেছেন তিনি। পাকিস্তানের নাম সরাসরি নেননি তিনি। বলেছেন, ”ভারতীয় সেনা ও তিনটি শাখাতেই অপারেশন ২.০-র প্রস্তুতি নেওয়া হচ্ছে। বর্তমানে আমরা আমাদের পারস্পরিক সমন্বয় জোরদার করার দিকটা বিবেচনা করছি। পরবর্তী সংঘর্ষের জন্য নিজেদের প্রস্তুত করে চলেছে ২৪x৭।” সেই সঙ্গেই তিনি আরও বলেন, ”রণক্ষেত্র এতটাই স্বচ্ছ যে প্রতিটি গতিবিধি অপরপক্ষের জানা। তাই আমাদের সেনা মোতায়েন, ব্যবহার এবং সীমান্ত এলাকার অসামরিক নাগরিকদের সুরক্ষার ক্ষেত্রে অত্যন্ত সতর্ক থাকতে হবে।”
আরও পড়ুন:
২২ এপ্রিল পহেলগাঁওয়ে ২৬ নিরস্ত্রকে হত্যা করে লস্করের ছায়া সংগঠন টিআরএফের চার জঙ্গি। এই হামলার জবাবে ৭ মে ভোর-রাতে অপারেশন সিঁদুর শুরু করে ভারত। গুঁড়িয়ে দেওয়া হয় পাকিস্তান ও পাক অধিকৃত কাশ্মীরের নয়টি জঙ্গিঘাঁটি। এরপর ভারতের সীমান্তবর্তী রাজ্যগুলির জনবহুল এলাকা এবং সেনাঘাঁটিকে লক্ষ্য করে হামলা চালায় পাকিস্তান। সেই হামলা প্রতিহত করার পাশাপাশি প্রত্যাঘাত করে ভারত। তাতেই তছনছ হয়ে যায় পাকিস্তানের অন্তত ১১টি বায়ু সেনাঘাঁটি। ভারতীয় সেনার অভিযানে নিহত হয় ১০০ জনের বেশি জঙ্গি ও ৩৫-৪০ জন পাক সেনা। শেষ পর্যন্ত ইসলামাবাদের আর্জিতে সংঘর্ষবিরতিতে রাজি হয় নয়াদিল্লি। ৮৮ ঘণ্টার অপারেশনে দুরমুশ হয়ে গিয়েছিল সন্ত্রাসের আঁতুড়ঘর। ফের তেমন কোনও হামলার পুনরাবৃত্তি করার সাহসও যদি দেখায় পাকিস্তান, তাহলে তার ফল যে কতখানি মারাত্মক হতে চলেছে তা স্মরণ করিয়ে এদিন হুঁশিয়ারি দিলেন ভারতীয় সেনাপ্রধান।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
বয়স সংখ্যামাত্র! সাড়ে ৬ বছর পর ক্লাবের জার্সিতে অভাবনীয় কীর্তি মেসির
-
ডায়েট ফ্রেন্ডলি গাজরের হালুয়া! ‘সোনার পাথরবাটি’ নয়, ৩টি বিষয় মাথায় রাখলে বানানো যায় সহজেই
-
তিব্বতে ফের হ্রদ ভাঙলে ভাসবে বিহার! নদীগুলিতে চলছে কড়া নজরদারি, বাড়ছে আতঙ্ক
-
মাঝ সমুদ্রে ট্রলারডুবি, ৯ মৎস্যজীবীর পরিবারকে হোমগার্ডের নিয়োগপত্র দিলেন মুখ্যমন্ত্রী
-
বিএসএস নাম প্রত্যাহার করায় কলকাতা লিগের সুপার সিক্সে মোহনবাগান, এক পয়েন্ট দরকার ইস্টবেঙ্গলের