Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ১৮ ভাদ্র ১৪৩৩
  • শনিবার
  • ৫ সেপ্টেম্বর ২০২৬
India Pakistan War

দূরপাল্লার ক্ষেপণাস্ত্রে দিল্লিতে হামলার ছক! সিরসায় পাক ফতেহ-২ মিসাইল ধ্বংস ভারতের

পাকিস্তানের গল্পের গরু 'ফতেহ' গাছ থেকে সজোরে আছড়ে পড়ল বাস্তবের রুক্ষ মাটিতে।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মে ১০, ২০২৫, ১৩:১১

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মে ১০, ২০২৫, ১৩:১১

options
link
দূরপাল্লার ক্ষেপণাস্ত্রে দিল্লিতে হামলার ছক! সিরসায় পাক ফতেহ-২ মিসাইল ধ্বংস ভারতের zoom
Advertisement

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: অপারেশন সিঁদুরের (Operation Sindoor) জেরে বিধ্বস্ত পাকিস্তান (Pakistan)। ভারতের (India) প্রত্যাঘাতের (War) পালটা ইসলামাবাদের নিশানায় এবার দিল্লি! শনিবার ভোরে দূরপাল্লার ফতেহ-২ ক্ষেপণাস্ত্রে ভারতে হামলার চেষ্টা পাকিস্তানের। যদিও হরিয়ানার সিরসায় পাকিস্তানের এই ক্ষেপণাস্ত্র ধ্বংস করল ভারতের এয়ার ডিফেন্স সিস্টেম। একাধিক সংবাদমাধ্যম সূত্রে জানা যাচ্ছে, পাকিস্তানের এই ব্যালেস্টিক মিসাইল রাজধানী দিল্লিকে টার্গেট করে ছোড়া হয়েছিল। যদিও তার আগেই এটিকে ধ্বংস করা হয়।

শুক্রবার রাত থেকে জম্মু থেকে গুজরাট পর্যন্ত একাধিক জায়গায় ভারী গোলাবর্ষণ ও ড্রোন হামলা শুরু করে পাকিস্তান। পালটা পাকিস্তানের হামলা ব্যর্থ করতে সক্রিয় হয়ে ওঠে ভারতের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। জানা যায়, জম্মু, পাঞ্জাব, রাজস্থানের একাধিক জায়গায় হামলা চালানো পাক ড্রোন ধ্বংস করে দেওয়া হয় ভারতের তরফে। দেশের ২৬ জায়গায় ড্রোন হামলার ব্যর্থ চেষ্টা চালায় পাকিস্তান। এরপরই জবাবি হামলা চালায় ভারত। পাকিস্তানের তরফে জানা যায়, তিন বিমানঘাঁটিতে হামলা চালানো হয়েছে ভারতের তরফে। তছনছ হয়ে গিয়েছে, পাকিস্তানের রাওয়ালপিন্ডির নুর খান বিমানঘাঁটি, পাঞ্জাব প্রদেশের শোরকোট অঞ্চলের রফিকি বিমানঘাঁটি ও পাঞ্জাবের চাকওয়ালের মুরিদ বিমানঘাঁটি। শুধু তাই নয়, পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে সেনার সদর দপ্তরের সামনেও ক্ষেপণাস্ত্র হামলা চলেছে বলেও দাবি করা হয়েছে।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

লাগাতার হামলায় রীতিমতো কোনঠাসা পাকিস্তান শনিবার ভোরে মরিয়া হয়ে ভারতে হামলার চেষ্টা করে। যদিও পাকিস্তানের সেই চেষ্টা ব্যর্থ করে দেয় ভারতের অত্যাধুনিক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সুদর্শন বা এস-৪০০। পাকিস্তানের ছোড়া ফতেহ-২ মিসাইলের ধ্বংসাবশেষ পড়ে থাকতে দেখা গিয়েছে মাটিতে। যদিও এবিষয়ে ভারত সরকারের তরফে এখনও কোনও বিবৃতি দেওয়া হয়নি।

২০২৩ সালের ডিসেম্বরে ‘ফতেহ টু’-র প্রথম পরীক্ষা চালায় পাক সেনা। পাকিস্তান দাবি করে স্বল্পপাল্লার এই ক্ষেপণাস্ত্রটি ৪০০ কিলোমিটার পর্যন্ত লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম। এমনকী ‘এস ৪০০’-এর কবচ, আকাশ প্রতিরক্ষাকে ভেদ করতে পারে এই ক্ষেপণাস্ত্র। অত্যাধুনিক নেভিগেশন সিস্টেম রয়েছে এতে। কৃত্রিম উপগ্রহের সাহায্যে নিয়ন্ত্রণ করা সম্ভব। এমনকি এর ওড়ার কায়দা এতটাই অত্যাধুনিক যে কোনও প্রতিরক্ষা ব্যবস্থা একে চিহ্নিত করতে পারবে। যদিও পাকিস্তানের সেই ‘গল্পের গরু’ গাছ থেকে সজোরে আছড়ে পড়ল বাস্তবের রুক্ষ মাটিতে।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.