Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • শুক্রবার
  • ১২ জুন ২০২৬
Hormuz

হরমুজ ও সংলগ্ন অঞ্চলে নাবিক নিরাপত্তায় ‘বিশেষ সতর্কতা’, ৩ ভারতীয়র মৃত্যুতে বড় সিদ্ধান্ত দিল্লির

ভারতীয় নাবিকদের সাহায্য করতে বিদেশমন্ত্রক, ভারতীয় নৌবাহিনী, বিদেশে অবস্থিত ভারতীয় দূতাবাস, 'বন্ধু' দেশগুলির উপকূলীয় প্রশাসন, জাহাজ সংস্থা, নাবিক কল্যাণ সংগঠন এবং অন্যান্য সংশ্লিষ্ট পক্ষের সঙ্গে নিবিড় সমন্বয় রাখা হচ্ছে, জানাল কেন্দ্র।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুন ১২, ২০২৬, ১৩:৫১

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুন ১২, ২০২৬, ১৩:৫১

options
link
হরমুজ ও সংলগ্ন অঞ্চলে নাবিক নিরাপত্তায় ‘বিশেষ সতর্কতা’, ৩ ভারতীয়র মৃত্যুতে বড় সিদ্ধান্ত দিল্লির zoom
ওমান উপসাগরে এমটি সেট্টেবেল্লো নামে একটি বাণিজ্যতরী হামলার মুখে পড়ে।

ইরানের সঙ্গে যুদ্ধ করছে আমেরিকা-ইজরায়েল, প্রাণ হারাচ্ছেন ভারতীয়রা। সম্প্রতি ওমান উপসাগরে মার্কিন হামলায় মৃত্যু হয়েছে ৩ ভারতীয় নাবিকের। এমন ঘটনায় একইসঙ্গে ক্ষুব্ধ ও উদ্বিগ্ন নয়াদিল্লি। এই অবস্থায় হরমুজ প্রণালী তথা উপসাগরীয় অঞ্চলে বাণিজ্যতরীগুলির যাতায়াতে ‘বিশেষ সতর্কতা’ জারি করল ভারত সরকারের বন্দর, জাহাজ ও জলপরিবহন মন্ত্রক। এবার থেকে ওমান উপসাগর এবং সংলগ্ন অঞ্চলে বিশেষভাবে নজরদারি চালানো হবে বলেও জানানো হয়েছে। ভারতীয় নাবিকদের নিরাপত্তা নিশ্চিত করতেই এই সিদ্ধান্ত।

এক বিবৃতিতে বন্দর, জাহাজ ও জলপরিবহন মন্ত্রক জানিয়েছে, ভারতীয় নাবিকদের সময়মতো সহায়তা ও সহযোগিতা নিশ্চিত করতে বিদেশমন্ত্রক, ভারতীয় নৌবাহিনী, বিদেশে অবস্থিত ভারতীয় দূতাবাস, ‘বন্ধু’ দেশগুলির উপকূলীয় প্রশাসন, জাহাজ পরিচালনাকারী সংস্থা, নাবিক কল্যাণ সংগঠন এবং অন্যান্য সংশ্লিষ্ট পক্ষের সঙ্গে নিবিড় সমন্বয় রাখা হচ্ছে। এই বিষয়ে ভারতীয় জাহাজমন্ত্রী সর্বানন্দ সোনোওয়াল বলেন, “সরকার উপসাগরীয় অঞ্চলের ক্রমপরিবর্তনশীল পরিস্থিতির ওপর নিবিড় নজর রাখছে এবং প্রতিটি ভারতীয় নাবিকের নিরাপত্তা ও কল্যাণের বিষয়ে সম্পূর্ণ প্রতিশ্রুতিবদ্ধ।”

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

বুধবার ওমান উপসাগরে পালাউয়ের পতাকাবাহী এমটি সেট্টেবেল্লো নামে একটি বাণিজ্যতরী হামলার মুখে পড়ে। এই নিয়ে দ্বিতীয়বার ভারতীয় নাবিক থাকা কোনও জাহাজে আক্রমণ করে মার্কিন সেনা। অভিযোগ, বাণিজ্যতরীটিতে আছড়ে পড়ে একের পর এক ক্ষেপণাস্ত্র। সঙ্গে সঙ্গে আগুন লেগে যায়। জাহাজটিতে মোট ২৮ জন নাবিক ছিলেন। তাঁদের মধ্যে ২৪ জন ভারতীয়। হামলার পরই জাহাজ থেকে আপৎকালীন বার্তা পাঠানো হয়। উদ্ধার করা হয় ২১ জন ভারতীয়কে। কিন্তু সেই থেকেই নিখোঁজ ছিলেন তিন ভারতীয় নাবিক। কিন্তু এবার জানা গেল, তাঁদের মৃত্যু হয়েছে। এর আগে গত সোমবার এমটি মারিভেক্স নামে মাদাগাস্কারের পতাকাবাহী একটি জাহাজেও হামলা চালায় মার্কিন সেনা। সেখানেও ২৪ জন ভারতীয় নাবিক ছিলেন। কিন্তু সৌভাগ্যবশত তাঁদের কোনও ক্ষতি হয়নি।

বৃহস্পতিবার এই বিষয়ে বিদেশমন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেন, “গত কয়েকদিনে পশ্চিম এশিয়ায় ভারতীয় নাবিকদের নিয়ে বেশ কয়েকটি ঘটনা ঘটেছে। আমাদের নাবিকদের কল্যাণ ও মঙ্গলকে অত্যন্ত গুরুত্ব দিই আমরা। এই বিষয়টিতে নতুন করে নজর দেওয়ার প্রয়োজন নেই।”

রণধীর আরও বলেন, “গতকালই ওমান উপকূলের অদূরে একটি জাহাজে হামলার তীব্র নিন্দা করেছিলাম আমরা, যাতে দুর্ভাগ্যবশত তিনজন ভারতীয় নাগরিক প্রাণ হারিয়েছেন। জোরালো প্রতিবাদ জানানোর জন্য আমরা ভারতে নিযুক্ত আমেরিকার দূতকে তলব করেছিলাম। এই অঞ্চলে জাহাজ চলাচলের উপর ধারাবাহিক হামলার ঘটনা অত্যন্ত উদ্বেগজনক।” যোগ করেন, আমরা বারবার আলোচনা এবং কূটনীতিরর উপর জোর দিয়েছি। যাতে এই অঞ্চলে (মধ্যপ্রাচ্যে) দ্রুত শান্তি ও স্থিতিশীলতা ফিরিয়ে আনা যায়।”

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.