Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • শনিবার
  • ৬ জুন ২০২৬
Iran

‘ভারত সবরকম সাহায্য করেছে’, রণতরী ডেনায় মার্কিন হামলা নিয়ে মুখ খুলল ইরান

ইরানের রাষ্ট্রদূত বলেন, 'আরও কিছু দেশের কাছে সেদিন সাহায্যের আবেদন জানানো হয়েছিল। কিন্তু দুর্ভাগ্যবশত তারা কোনওরকম সাহায্য করতে অস্বীকার করে।'

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মার্চ ১৫, ২০২৬, ০০:০০

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মার্চ ১৫, ২০২৬, ০০:০০

options
link
‘ভারত সবরকম সাহায্য করেছে’, রণতরী ডেনায় মার্কিন হামলা নিয়ে মুখ খুলল ইরান zoom
মার্কিন হামলায় আক্রান্ত ডেনা ও ইরানের রাষ্ট্রদূত মহম্মদ ফাথালি।

অতিথি দেব ভবঃ। দেশে অতিথি হয়ে আসা ইরানের রণতরী আইআরআইএস ডেনার বিপদে চিরাচরিত সেই সংস্কৃতি থেকে পিছু হটেনি ভারত। শনিবার যাবতীয় জল্পনাকে ফুৎকারে উড়িয়ে ভারতের নিযুক্ত ইরানের জানালেন, ভারত মহাসাগরে ইরানের রণতরীতে মার্কিন হামলার পর সব রকম সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছিল নয়াদিল্লি।

শনিবার ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডের কনক্লেভে অংশ নিয়েছিলেন ইরানের রাষ্ট্রদূত মহম্মদ ফাথালি। সেখানেই ডেনার উপর মার্কিন হামলা এবং ভারত ও শ্রীলঙ্কার সাহায্য প্রসঙ্গে প্রশ্ন করা হয়েছিল তাঁকে। উত্তরে ফাথালি বলেন, “ভারত সরকার সত্যিই আমাদের সাহয্য করেছিল।” পাশাপাশি শ্রীলঙ্কা প্রসঙ্গ এড়িয়ে বলেন, “আমি শুধু ইরান ও ভারতের সম্পর্ক নিয়ে কথা বলতে পারি। কারণ আমি ভারতে নিযুক্ত রাষ্ট্রদূত। তৃতীয় দেশের বিষয়ে কথা বলতে পারি না।” সেদিনের ঘটনা তুলে ধরে তিনি আরও বলেন, “সেদিনের ঘটনার পর ভারত সরকার আমাদের দিকে সর্বোচ্চ সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছিল। তারা আমাদের অনুরোধ গ্রহণ করে। দুর্ভাগ্যবশত আরও কিছু দেশের কাছে সাহায্যের আবেদন জানানো হয়েছিল। কিন্তু তারা কোনওরকম সাহায্য করতে অস্বীকার করে।”

Advertisement

ইরানের রাষ্ট্রদূত বলেন, “সেদিনের ঘটনার পর ভারত সরকার আমাদের দিকে সর্বোচ্চ সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছিল। তারা আমাদের অনুরোধ গ্রহণ করে।”

উল্লেখ্য, গত ফেব্রুয়ারিতে বিশাখাপত্তনমে ভারতের নৌসেনার সঙ্গে যৌথ মহড়াতে অংশ নিতে এসেছিল ইরানি যুদ্ধজাহাজ ‘আইআরআইএনএস ডেনা’। ফেরার পথে গত ৪ মার্চ শ্রীলঙ্কার উপকূল থেকে ৪০ নটিক্যাল মাইল দূরে তার উপর হামলা চালায় মার্কিন ডুবোজাহাজ। জাহাজটি ভারত থেকে ইরানের দিকে ফিরছিল। ডুবন্ত অবস্থাতেই জাহাজটির নাবিকেরা বার্তা পাঠান। সেই মতো শ্রীলঙ্কার নৌসেনা উদ্ধারে যায়। ততক্ষণে জাহাজে থাকা ৮৭ জন প্রাণ হারিয়েছেন। ডুবন্ত রণতরী থেকে ৩২ জনকে উদ্ধার করে শ্রীলঙ্কার নৌসেনা। কিন্তু জাহাজে থাকা ১৪৮ জনের খোঁজ মেলেনি। এই ঘটনায় বিতর্ক মাথাচাড়া দিয়ে ওঠে। প্রশ্ন ওঠে, ভারত মহাসাগরে ভারতের অতিথির উপর এই হামলায় কেন মোদি সরকার চুপ? তবে যাবতীয় বিতর্ক উড়িয়ে ইরান জানাল সেদিন সাহায্যের হাত বাড়িয়েছিল ভারত।

যদিও ভারত ৪ মার্চ কোচিতে আরেকটি ইরানি যুদ্ধজাহাজ, আইআরআইএস লাভানকে আশ্রয় দেয়। এতদিন এই জাহাজের সদস্যরা ভারতেই ছিলেন। সূত্রের খবর, সম্প্রতি বিশেষ বিমানে জাহাজের ১০০ জন ক্রু সদস্য কোচি থেকে রওনা হয়েছেন। ওই রণতরী এবং অবশিষ্ট ক্রু মেম্বাররা এখনও ভারতেই রয়েছেন বলে খবর।

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.