Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২১ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • শুক্রবার
  • ৫ জুন ২০২৬
Vikram Doraiswami

চৈনিক চাল বুঝতে বেজিংয়ে দিল্লির নতুন দূত অভিজ্ঞ কূটনীতিক বিক্রম দোরাইস্বামী

এই মুহূর্তে ব্রিটেনে ভারতের রাষ্ট্রদূত হিসেবে নিযুক্ত রয়েছেন দোরাইস্বামী।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মার্চ ১৯, ২০২৬, ১৯:৪৫

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মার্চ ১৯, ২০২৬, ১৯:৪৫

options
link
চৈনিক চাল বুঝতে বেজিংয়ে দিল্লির নতুন দূত অভিজ্ঞ কূটনীতিক বিক্রম দোরাইস্বামী zoom
২০২০ থেকে ২০২২ সাল পর্যন্ত বাংলাদেশে ভারতের রাষ্ট্রদূত ছিলেন তিনি।

সীমান্তে দুই দেশের প্রকৃত নিয়ন্ত্রণরেখা নিয়ে উত্তেজনা এখনও প্রশমিত নয়। তবে এই মুহূর্তে ভারত ও চিন দুই দেশই দ্বিপাক্ষিক আলোচনা চালাচ্ছে। এই পরিস্থিতিতে ভিজ্ঞ কূটনীতিক বিক্রম দোরাইস্বামীকে বেজিংয়ে নতুন রাষ্ট্রদূত নিয়োগ করল কেন্দ্র। ২০২০ থেকে ২০২২ সাল পর্যন্ত বাংলাদেশে ভারতের রাষ্ট্রদূত ছিলেন তিনি।

বিদেশমন্ত্রক এক বিবৃতিতে জানিয়েছে, এই মুহূর্তে ব্রিটেনে ভারতের রাষ্ট্রদূত হিসেবে নিযুক্ত রয়েছেন দোরাইস্বামী। এবার শীঘ্রই তিনি চিনের দায়িত্ব নিচ্ছেন। মনে করা হচ্ছে, তাঁর অভিজ্ঞতাকে কাজে লাগাতেই তাঁকে বেজিংয়ে ভারতের রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। উল্লেখ্য, এই মুহূর্তে এই দায়িত্বে রয়েছেন প্রদীপ রাওয়াত। ভারত-চিনের মধ্যে উত্তেজনা প্রশমিত করার নেপথ্যে তাঁকে অন্যতম এক কারিগর মনে করা হয়। কিন্তু এবার তাঁর স্থলাভিষিক্ত হচ্ছেন বিক্রম।

Advertisement

প্রসঙ্গত, বিক্রম একজন প্রাক্তন সাংবাদিক। গত শতকের নয়ের দশকে যোগ দেন বন বিভাগে। এরপর উজবেকিস্তান ও দক্ষিণ কোরিয়ায় ভারতের রাষ্ট্রদূতের দায়িত্ব পালন করেন তিনি। এরপর বাংলাদেশের দায়িত্ব দেওয়া হয় তাঁকে। বর্তমানে ব্রিটেনে ভারতের রাষ্ট্রদূত হিসেবেও তিনি গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন। তাছাড়া প্রাক্তন প্রধানমন্ত্রী অটলবিহারী বাজপেয়ীর ব্যক্তিগত সচিবও ছিলেন বিক্রম।

উল্লেখ্য, ২০২০ সালে এপ্রিল থেকে পূর্ব লাদাখের একাধিক জায়গায় প্রকৃত নিয়ন্ত্রণরেখা পেরিয়ে অনুপ্রবেশের অভিযোগ ওঠে চিনের বিরুদ্ধে। ওই বছরের জুনে ডোকলামে এমনই অনুপ্রবেশের কারণে ভারতের সঙ্গে চিন সেনার সংঘাত শুরু হয়। সেই লড়াইয়ে মৃত্যু হয় ২০ জন জওয়ানের। পালটা জবাবে বহু চিন সেনার মৃত্যু হয়। এরপর থেকেই সীমান্তে চড়তে শুরু করে উত্তেজনার পারদ। তবে বর্তমানে সেই উত্তাপ অনেকটাই থিতিয়েছে। এবার দুই দেশের সম্পর্ককে আরও মজবুত করার ক্ষেত্রে দোরাইস্বামীর অভিজ্ঞতা কাজে আসবে বলে মনে করছে ওয়াকিবহাল মহল।

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.