সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: হস্টেলের ঘর থেকে উদ্ধার হল কানপুর আইআইটির এক পড়ুয়ার ঝুলন্ত দেহ! পুলিশ অনুমান, আত্মঘাতী হয়েছেন ওই যুবক। দেহ উদ্ধার করে ইতিমধ্যেই ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। খবর দেওয়া হয়েছে ছাত্রের পরিবারকে। ঘটনার তদন্তে নেমেছে পুলিশ। ঘর থেকে কোনও সুসাইড নোট উদ্ধার না হলেও যুবক তাঁর একটি খাতায় লিখে গিয়েছেন, ‘আমাকে ক্ষমা করে দিও।’
পুলিশ সূত্রে খবর, মৃতের নাম জয় সিং মীনা। বছর ছাব্বিশের ওই যুবক রাজস্থানের আজমীরের বাসিন্দা। আইআইটি কানপুরের চতুর্থ বর্ষের পড়ুয়া ছিলেন তিনি। জানা গিয়েছে, মীনা আরও এক পড়ুয়ার সঙ্গে হস্টেলের ঘরে বাস করতেন। তবে শীতের ছুটিতে ওই পড়ুয়া বাড়ি গিয়েছিলেন। ফলে একাই থাকছিলেন মীনা। অভিযোগ, গত শনিবার সকাল থেকেই তাঁর কোনও খোঁজ পাওয়া যাচ্ছিল না। দরজা ভিতর থেকে বন্ধ ছিল। একাধিকবার ডাকাডাকি সত্ত্বেও তিনি কোনও সাড়া দেননি বলে অভিযোগ। এরপর বাধ্য হয়ে পুলিশে খবর দেয় হস্টেল কর্তৃপক্ষ। পুলিশ এসে দরজা ভেঙে মীনার ঝুলন্ত দেহ উদ্ধার করে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, গলায় ফাঁস দেওয়ার আগে মীনা হাত কেটে আত্মহত্যার চেষ্টা করেছিলেন। কিন্তু সফল না হলে তিনি গলায় ফাঁস দেন। মীনার দেহের পাশ থেকেই উদ্ধার হয়েছে রক্তমাখা একটি ছুরি। গোটা ঘটনাটিকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে ক্যাম্পাসে। সবদিক খতিয়ে দেখে ঘটনার তদন্ত করা হবে বলে আশ্বাস দিয়েছে পুলিশ।
সর্বশেষ খবর
-
‘এখনও মেয়ের সঙ্গে রাতটা কাটে’, দ্বিতীয় মৃত্যুবার্ষিকীতে চোখের জলে অভয়াকে স্মরণ মায়ের
-
বাবা নয়, মায়ের কাছেই থাকবে খুদে! টিকটক-ফেসবুক না করে সন্তানের যত্ন নিতে হবে ভাইরাল কিশোরীকে
-
গম্ভীরের বদলে কোচ হওয়ার কথা ছিল! চুক্তি সত্ত্বেও কেন বদলাল প্ল্যান? বিস্ফোরক তথ্য ফাঁস লক্ষ্মণের
-
ট্রাম্পের কোনও কথাই শুনছেন না নেতানিয়াহু! সাফ জানালেন, গাজা থেকে সরবে না ইজরায়েলি ফৌজ
-
পরকীয়ার টান, প্রেমিকের ব্যবসা বাঁচাতে শ্বশুরবাড়ি থেকে গয়না চুরির অভিনয় বধূর! তারপর…