আইসিএসই (ICSE) ও আইএসসির (ISC) ফলাফল প্রকাশ হবে আগামিকাল বৃহস্পতিবার। ৩০ এপ্রিল ১১টায় ফল প্রকাশ হবে বলে জানিয়েছে কাউন্সিল ফর দ্য ইন্ডিয়ান স্কুল সার্টিফিকেট এগজামিনেশন।
বোর্ড জানিয়েছে, আইসিএসই-র অর্থাৎ দশম শ্রেণি ও আইএসসি অর্থাৎ দ্বাদশ শ্রেণির ফল প্রকাশ করা ৩০ এপ্রিল। সকাল ১১টা থেকে ফল দেখতে পাবেন ছাত্রছাত্রীরা। চলতি বছরে আইসিএসই দশম শ্রেণি ও আইএসসি দ্বাদশ শ্রেণির পরীক্ষা শুরু হয় ফেব্রুয়ারি মাস থেকে। পরীক্ষা শেষ হয় মার্চ মাসে। তারপর থেকেই ফলাফলের অপেক্ষায় ছিল পড়ুয়া ও তাদের পরিবার। অর্থাৎ প্রায় ১ মাসের মাথায় পরীক্ষার ফল প্রকাশ করা হবে। বোর্ড জানিয়েছে, অনলাইনে ফলাফল দেখা যাবে। কীভাবে দেখা যাবে রেজাল্ট?
আরও পড়ুন:
CISCE-র অফিশিয়াল ওয়েবসাইট cisce.org/results.cisce.org ওয়েবসাইট থেকে কোর্স অপশনটি নির্বাচন করতে হবে। সেখান থেকে আইসিএসই (দশম শ্রেণি) বা আইএসসি (দ্বাদশ শ্রেণি) সিলেক্ট করতে হবে। তারপর পড়ুয়ারা ইউনিক আইডি, ইনডেক্স নম্বর ও ক্যাপচা দেওয়ার পর সাবমিট করলেই দেখা যাবে ফলাফল। পাশেই থাকবে প্রিন্ট অপশন। তা ক্লিক করলে রেজাল্টের প্রতিলিপি পেয়ে যাবেন ছাত্রছাত্রীরা।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
‘মহিলা সাংসদদের নিয়ে অসম্মানজনক মন্তব্য’, কল্যাণের বিরুদ্ধে স্পিকারকে চিঠি কাকলির
-
দেদার হুমকি, দুর্নীতি! এবার পুলিশের জালে অভিষেক ঘনিষ্ঠ শিক্ষক নেতা মইদুল
-
দার্জিলিংয়ে পর্যটকদের ভিড়, পিছিয়ে গেল রয়্যাল বেঙ্গলের যাত্রা
-
‘কালা হিরণ’ নিয়ে প্রতারণার অভিযোগ গোবিন্দ নামদেবের, ‘সলমনপ্রীতি’ দেখাতেই চড়াও প্রযোজক
-
মর্মান্তিক স্মৃতি উসকে ফের ভূমিকম্প ইন্দোনেশিয়ায়, ৬.৭ রিখটার স্কেলে কাঁপল দ্বীপরাষ্ট্র