Advertisement
Sangbad Pratidin
  • ২৩ শ্রাবণ ১৪৩৩
  • রবিবার
  • ৯ আগস্ট ২০২৬
IAF jet crash

ল্যান্ডিংয়ের পরই আগুন, ভেঙে গুঁড়িয়ে গেল বায়ুসেনার বিমান! বড়সড় দুর্ঘটনা যোরহাটে

জোড়হাট এয়ারবেসে বায়ুসেনার AN-32 বিমানটি নামার পরই সেটিতে আগুন লেগে যায়। নিমেষে বিমানটি কার্যত দু'টুকরো হয়ে গিয়েছে।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুন ১৩, ২০২৬, ১৫:৪২

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুন ১৩, ২০২৬, ১৫:৪২

options
link
ল্যান্ডিংয়ের পরই আগুন, ভেঙে গুঁড়িয়ে গেল বায়ুসেনার বিমান! বড়সড় দুর্ঘটনা যোরহাটে zoom
বায়ুসেনার বিমান দুর্ঘটনা। ছবি: সংগৃহীত।
Advertisement

ফের দেশে বড়সড় বিমান দুর্ঘটনা। এবার অসমের যোরহাটে ভেঙে পড়ল বায়ুসেনার বিমান। প্রাথমিকভাবে জানা যাচ্ছে, যোরহাট এয়ারবেসে বায়ুসেনার AN-32 বিমানটি নামার পরই সেটিতে আগুন লেগে যায়। নিমেষে বিমানটি কার্যত দু’টুকরো হয়ে গিয়েছে। তবে এখনও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।

প্রাথমিকভাবে জানা যাচ্ছে, বায়ুসেনার AN-32 একটি পণ্য পরিবাহী বিমান। ভারতীয় বায়ুসেনার পণ্য পরিবহণের অন্যতম মাধ্যম ওই রুশ প্রযুক্তিতে তৈরি টুইন-ইঞ্জিন বিমানটি। শনিবার সকালে বায়ুসেনার ওই বিমানটি যোরহাট এয়ারবেসে ল্যান্ডিংয়ের পরই সেটিতে আগুন লেগে যায়। নিমেষে ভেঙে গুঁড়িয়ে যায় ওই পণ্যবাহী বিমানটি। বায়ুসেনা দুর্ঘটনার বিষয়টি জানালেও ক্ষয়ক্ষতির পরিমাণ সরকারিভাবে এখনও জানানো হয়নি।

Advertisement

বায়ুসেনার তরফে জানানো হয়েছে, দুর্ঘটনার খবর পেয়েই এমার্জেন্সি রেসপন্স টিম ঘটনাস্থলে গিয়েছে। দ্রুত উদ্ধারকাজ চালানো হচ্ছে। খোঁজ করা হচ্ছে বিমানটির ব্ল্যাক বক্সের।ঠিক কেন দুর্ঘটনা ঘটল, সেটা এখনও স্পষ্ট নয়। বিমানটিতে কোনও যান্ত্রিক গোলযোগ ছিল কিনা সেটাও খতিয়ে দেখা হচ্ছে।

একদিন আগেই ছিল আহমেদাবাদ বিমান দুর্ঘটনার বর্ষপূর্তি। এক বছর আগের বিভীষিকার স্মৃতি এখনও অমলিন ভুক্তভোগীদের মনে। সেই দুর্ঘটনার তদন্ত এখনও সম্পন্ন হয়নি। প্রাথমিক রিপোর্টে পাইলটদের দোষী বলে ইঙ্গিত করা হলেও পাইলটদের সংগঠন তা মানতে রাজি নয়। এমনকী দুর্ঘটনার দরুন যে ক্ষতিপূরণ পাওয়ার কথা যাত্রীদের পরিবারগুলির, সেটাও এখনও সকলে পাননি। ওই ঘটনার পরও দেশে একাধিক বিমান দুর্ঘটনা ঘটেছে। যার অনেকগুলিরই কারণ এখনও জানা যায়নি। এবার বায়ুসেনার বিমান দুর্ঘটনার কবলে।

Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.