হায়দরাবাদের হোটেলের ঘরে বন্ধুকে ভিডিও কল করে আত্মহত্যা করলেন এক তরুণী। শুক্রবার ভোরে এই ঘটনাটি ঘটেছে শহরের ল্যাঙ্গার হৌজ এলাকার একটি হোটেলে।
পুলিশ জানিয়েছে, ২৬ বছরের বিবাহিত ওই তরুণীর নাম রেনুকা। তিনি আলওয়ালের বাসিন্দা। তাঁর এক সন্তানও রয়েছে। পেশায় একটি রেস্তরাঁর কর্মী। তদন্তকারীরা জানিয়েছেন, বুধবার ভোর ৩টে নাগাদ এক পুরুষ সঙ্গীকে নিয়ে হোটেলে চেক-ইন করেন ওই তরুণী। পরদিন, অর্থাৎ বৃহস্পতিবার রাত সাড়ে দশটা নাগাদ হোটেল ছাড়েন পুরুষবন্ধুটি। যদিও তরুণী হোটেলেই ছিলেন।
পুলিশ জানিয়েছে, বৃহস্পতিবার রাত ১১টা ৫৬ মিনিট নাগাদ হোটেল কর্তৃপক্ষের কাছে রাতের খাবার চান রেনুকা। এরপর ভিডিও করল করেন এক বন্ধুকে। তদন্তকারীদের দাবি, ভিডিও কলেই আত্মহত্যা করেছেন তরুণী। ল্যাঙ্গার হৌজের সাব-ইন্সপেক্টর সইদ মুনওয়ার আলি বলেন, “রাত প্রায় ১২টা ২৪ মিনিটে বন্ধু সত্যার সঙ্গে ভিডিও কলে থাকা অবস্থায় আত্মহত্যা করেন রেনুকা।”
হোটেল কর্তৃপক্ষই পুলিশ খবর দেয়। এরপর ঘটনাস্থলে পৌঁছে তরুণীর দেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠায় পুলিশ। হোটেলের সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে। যে ব্যক্তি তরুণীর সঙ্গে ছিলেন, তাঁকে জিজ্ঞসাবাদের পাশাপাশি তরুণীর মোবাইল ফোনের কল রেকর্ড খতিয়ে দেখা হচ্ছে। ল্যাঙ্গার হৌজের সাব-ইন্সপেক্টর বলেন, “একটি মামলা দায়ের করা হয়েছে। আমরা সব দিক খতিয়ে দেখছি। তদন্ত শেষ হলেই তরুণীর মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।”
সর্বশেষ খবর
-
নিটে সফল মুর্শিদাবাদের বিড়ি মহল্লার ১৮ জন! অভাবের মাঝে ডাক্তারির স্বপ্ন সত্যি হওয়ার পথে
-
গণেশ চতুর্থী ২০২৬ কত তারিখে? জেনে নিন শুভ তিথি ও পুজোর নিয়ম
-
মুখোমুখি এবিভিপি-এসএফআই, মিছিল আটকাল পুলিশ, রণক্ষেত্র যাদবপুর
-
জয়জিতের গাড়িতে বেসামাল লরির ধাক্কা! মুখ্যমন্ত্রীর নজরে আনতে কী করলেন অভিনেতা?
-
বেহাল রাস্তায় গ্রামে ঢুকতে ব্যর্থ অ্যাম্বুল্যান্স, মৃত্যু শিশুর! গলসিতে ব্যাপক বিক্ষোভ