গত কয়েক বছরে মাথা ব্যথার কারণ হয়ে উঠেছে সাইবার অপরাধ। সে ডিজিটাল অ্যারেস্ট হোক কিংবা ব্যাঙ্ক জালিয়াতি। তেমনই একটি চক্র ‘ভূতুড়ে সিম’ ব্যবহার করে দেশের ১৩ রাজ্য থেকে ১০১ কোটি টাকা লুট করেছে বলে অভিযোগ! শেষ পর্যন্ত তেলেঙ্গানা পুলিশের অপারেশন অক্টোপাসে শায়েস্তা অপরাধীরা। ১৩ রাজ্যের ৬৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে। কোন কোন রাজ্যে অভিযান চালিয়েছে তেলেঙ্গানা পুলিশ?
পুলিশ সূত্রে খবর, অপরাধচক্র চালাতে ১১৬৪টি সিম ব্যবহার করা হয়েছিল। সিম সংক্রান্ত একাধিক অভিযোগ জমা পড়ছিল। দীর্ঘদিন ধরে সেই মামলাগুলিতে গোপনে তদন্ত চালানোর পরেই অপারেশন অক্টোপাসে সিদ্ধান্ত নেওয়া হয়। সেই মতো অভিযান চালানো হয় কর্নাটক, উত্তরপ্রদেশ, মহারাষ্ট্র, অন্ধ্রপ্রদেশ, গুজরাট, হরিয়ানা, তামিলনাড়ু, ওড়িশা, তেলেঙ্গানা, মধ্যপ্রদেশ, দিল্লি এবং পশ্চিমবঙ্গে। গ্রেপ্তার করা হয় ৬৬ জনকে। তাঁদের কাছ থেকে ৫৪৪টি সিম উদ্ধার করা হয়েছে।
সাধারণত ব্যাঙ্ক জালিয়াতিতে কাজ লাগানো হয় ‘ভূতুড়ে’ সিম। তেলেঙ্গানা পুলিশ জানতে পেরেছে, যে ৬৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে, তাঁদের মধ্যে ৪৪ জনের নামে ‘ভূতুড়ে সিম’ কেনা হয়েছিল। যার মধ্যে ৪৩২টি সিম সাইবার অপরাধীদের কাছে পাঠানোর প্রস্তুতি চলছিল। যদিও তার আগেই ধরা পড়ে যায় অপরাধীরা। অভিযুক্তদের জিজ্ঞাসাবাদ করে ভয়ংকর ষড়যন্ত্রের পর্দাফাঁস করতে চাইছেন তদন্তকারীরা। যাতে ভবিষ্যতে জামতারা গ্যাংয়ের মতো কোনও গোষ্ঠী তৈরি না হয়।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
‘আসল’ তৃণমূলের দাবি কীসের ভিত্তিতে? জবাব দিতে ঋতব্রতকে সময়সীমা বেঁধে দিল কমিশন
-
এক চামচ তেলেই বয়সের ঘড়ি ছুটবে পিছনদিকে! জেনে নিন কীভাবে করা যায় ‘অয়েল পুলিং’
-
কঙ্কালের আঙুলে ব্রাহ্মী লিপি! থাইল্যান্ডে খোঁজ মিলল ২০০০ বছর প্রাচীন ভারতীয় আংটির
-
বিবাহিত মহিলার সঙ্গে প্রেম, ঘুমন্ত তাঁকেই নলি কেটে ‘খুন’, প্রমাণ লোপাটে দেহ টুকরো করলেন যুবক!
-
‘এখন মুখ বন্ধ রাখছি’, রাম মন্দিরে অনুদান চুরি নিয়ে চম্পতের খোলা চিঠিতে কীসের ইঙ্গিত?