আগামী বছর তেলেঙ্গানায় বিধানসভা নির্বাচন। বঙ্গ দখলের পর দ্রাবিড়ভূমে পদ্মের বীজ পুঁততে কোমর বেঁধে নেমে পড়েছে বিজেপি। সেই লক্ষ্যে বর্তমানে বিজেপির পরীক্ষার মাঠ হায়দরাবাদ পুরসভা নির্বাচন। এই নির্বাচনে বাজি মারতে ৩ দিনের সফরে হায়দরাবাদ এসেছেন খোদ বিজেপি সভাপতি নীতীন নবীন। লক্ষ্য স্পষ্ট, ধাপে ধাপে দ্রাবিড়ভূমে জমি শক্ত করা।
এই সফরে নীতীন নবীন ছাত্র ও আদিবাসীদের সঙ্গে মতবিনিময়ের পাশাপাশি বুথস্তরের কর্মীদের সঙ্গে বৈঠক করেছেন। পাশাপাশি বিজেপি সাংসদ ও রাজ্যের পদাধিকারিকদের সঙ্গে বিস্তারিত আলোচনা করেন। রাজ্যের ১০টি জেলায় বিজেপির কার্যালয়ের উদ্বোধনও করেন বিজেপি সভাপতি। দলীয় বৈঠকে দলের সাংগঠনিক অবস্থার সম্পর্কে বিশদে খোঁজ নেন। হায়দরাবাদ পুরভোটে দলের শক্তি সম্পর্কে খুটিনাটি তথ্য নিয়ে ঝাঁপিয়ে পড়ার নির্দেশ দেন তিনি। রিপোর্ট বলছে, তেলেঙ্গানার অন্যান্য অঞ্চলের তুলনায় হায়দরাবাদে শক্ত ঘাঁটি বিজেপির। ২০২০ সালে এখানকার পুর নির্বাচনে ৪ থেকে একধাক্কায় ৪৮ জন কাউন্সিলর পায় বিজেপি। হয়ে ওঠে তৎকালীন টিআরএস (বর্তমানে বিআরএস)-এর প্রধান প্রতিদ্বন্দ্বী। টিআরএস পায় ৫৬ আসন, মিম ৪৪ ও কংগ্রেস মাত্র ২টি।
আরও পড়ুন:
২০২৩ সালে ব্যর্থ হলেও ২০২৪ সালের লোকসভা নির্বাচনে ফুলেফেঁপে ওঠে গেরুয়া শিবির। দেখা যায়, ১৭টি লোকসভা আসনের মধ্যে বিজেপি পেয়েছে ৮টি আসন।
তেলেঙ্গানা রাজনীতিতে হায়দরাবাদ পুরভোটের গুরুত্ব অনেকখানি। কারণ এই একটি মাত্র পুরসভার অধীনে রয়েছে ২৪টি বিধানসভা ও ৫টি লোকসভা কেন্দ্র। তবে ২০২০ সালের সেই সাফল্য ২০২৩ সালের বিধানসভা নির্বাচনে বেশ ফিকে হয়ে যায়। মাত্র ৮টি আসন পায় তাঁরা। ২০২৩ সালে ব্যর্থ হলেও ২০২৪ সালের লোকসভা নির্বাচনে ফুলেফেঁপে ওঠে গেরুয়া শিবির। দেখা যায়, ১৭টি লোকসভা আসনের মধ্যে বিজেপি পেয়েছে ৮টি আসন। এই পরিস্থিতিতে ২০২৬-এর হায়দরাবাদ পুরভোটকে পাখির চোখ করে মাঠে নেমে পড়েছে পদ্ম ব্রিগেড। এই নির্বাচনের সাফল্য ও ব্যর্থতার জল মেপে আগামী বছরের বিধানসভা নির্বাচনে ঘুঁটি সাজানোর প্রস্তুতি শুরু হয়েছে। শাসকদল কংগ্রেসের বিরুদ্ধে ঝাঁঝালো আক্রমণ শোনা যাচ্ছে বিজেপি নেতাদের গলায়। নীতীন নবীন বলেন, “বিভিন্ন কেলেঙ্কারি এবং দুর্নীতির সমার্থক হল কংগ্রেস। এটি এমন একটি পরিবার যাদের মানসিকতা ভারতীয় নয়, বরং ইটালীয়। তাই ইটালীয় মানসিকতা দ্বারা চালিত সরকার ভারতে কোনও সুযোগ পাবে না।”
ওয়াকিবহাল মহলের মতে, উত্তরে বিজেপির ঘাঁটি অনেকদিন ধরেই শক্ত। বাংলা জিতে তারা পূর্বে পৌঁছেছে, বর্তমানে দক্ষিণ ভারতে সংগ্রাম চালিয়ে যাচ্ছে দলটি। সম্প্রতি তামিলনাড়ু ও কেরালার নির্বাচনে বিজেপি ম্যাজিক সেভাবে কাজ করেনি। এই অবস্থায় দক্ষিণে পা রাখতে গেলে বিজেপির কাছে তুলনামূলক সহজ জমি তেলেঙ্গানা। তাই এখান থেকেই দক্ষিণের দ্বার খোলার মরিয়া চেষ্টায় পদ্ম ব্রিগেড। তার আগে হায়দরাবাদ পুরভোটকে অ্যাসিড টেস্ট হিসেবে দেখছে বিজেপি।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
২ তৃণমূল কাউন্সিলর গ্রেপ্তার হতেই পদত্যাগের ঢল! ডামাডোম পানিহাটি পুরসভায়
-
একাধিক বিয়ে, পরকীয়ার ‘নেশা’, ক্ষোভে স্বামীর পুরুষাঙ্গ কাটলেন স্ত্রী!
-
এবার ঝাড়গ্রামে বুলডোজার, গুঁড়িয়ে দেওয়া হল জাতীয় সড়কের ধারে গজিয়ে ওঠা দোকানপাট!
-
পাহাড়ি পথে আচমকা ভূমিধস, তলিয়ে যেতে যেতেও বেঁচে ফিরলেন বাইকচালক! প্রকাশ্যে হাড়হিম ভিডিও
-
সাংসদ পদ থেকে ইস্তফার পরই বিদেশে রঙিন মেজাজে কোয়েল, টাইমস স্কোয়ারে কী করলেন?