সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পারিবারিক বিবাদে বধূ খুন মহারাষ্ট্রের পালঘরে। পণ ফেরত চাওয়ায় তাঁকে তাঁর স্বামী এবং ননদ মিলে খুন করেছেন বলে অভিযোগ উঠেছে। এই অভিযোগে দু’জনকেই গ্রেপ্তার করেছে পুলিশ।
বিরার পশ্চিমের এমবি এস্টেট এলাকায় ঘটনাটি ঘটেছে। মৃতার নাম কল্পনা সোনি। ২০১৫ সালে তাঁর সঙ্গে মহেশ সোনির বিয়ে হয়। দম্পতির সাত বছরে এক কন্যাসন্তানও রয়েছে। বলিঞ্জ থানার সিনিয়র ইন্সপেক্টর প্রকাশ কাওয়ালে বলেন, “শ্বশুরবাড়ির লোকেরা কল্পনার উপর অত্যাচার চালাতেন। তাঁর উপর শারীরিক এবং মানসিক অত্যাচার চলত। তা নিয়ে বিবাদ।”
পুলিশ জানিয়েছে, শনিবারও স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়া হয়। সেই সময় শ্বশুরবাড়ির কাছ থেকে পণ ফেরত চান কল্পনা। জানান, তিনি বাপেরবাড়িও ফিরে যাবেন। এর পরেই মহেশ এবং তাঁর বোন দীপালি কল্পনাকে মারধর করা শুরু করেন। সেই তাঁকে ছুরি দিয়ে কোপানো হয়। পরে পড়শিরাই হাসপাতালে নিয়ে যান। সেখানে তাঁকে মৃত ঘোষণা করেন চিকিৎসক।
যদিও পুলিশের কাছে মহেশের দাবি, কল্পনা বাড়িতে পড়ে গিয়েছিলেন। তাতে তিনি গুরুতর চোট পান। যদিও হাসপাতাল জানিয়েছে, কল্পনার শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। তাঁর মৃত্যুর পর বাপেরবাড়ির পরিবার থানায় অভিযোগ দায়ের করেন। তার পরেই গ্রেপ্তার হন মহেশ এবং দীপালি।
সর্বশেষ খবর
-
জমি দুর্নীতি মামলায় প্রাক্তন তৃণমূল বিধায়ক সুজয়ের বিরুদ্ধে ১৫ পাতার চার্জশিট সিআইডির, অভিযুক্ত আর কারা?
-
সৌদিতে কর্মহীন, জুটছে না খাবারও! ‘ফিরতে চাই’, মোদি-শুভেন্দুকে ভিডিও বার্তা নদিয়ার পরিযায়ী শ্রমিকদের
-
বিশ্বভারতীর উপাচার্যের বাসভবন ‘পূর্বিতা’ সংস্কার ঘিরে বিতর্ক, সাংবাদিক বৈঠকে সাফাই ভিসির
-
হিন্দি সিরিয়ালের প্রস্তাব ফিরিয়েছেন! ‘গোয়েন্দা গিন্নি’র দ্বিতীয় সিজন চাইছেন ইন্দ্রাণী
-
পচা মাছ-মাংসের মাঝেই বিপদ কাজুবরফিতেও, চকচকে রাংতাই বিকল করবে লিভার-কিডনি!