সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: নপুংসক স্বামী সন্তান উৎপাদনে ব্যর্থ। এই অবস্থায় বংশের প্রদীপ জ্বালাতে বউমার সঙ্গে যৌন সম্পর্কের চেষ্টা শ্বশুরের! ন্যক্কারজনক এই ঘটনায় প্রত্যক্ষ মদত ছিল স্বামী ও শাশুড়ির! এমনই গুরুতর অভিযোগ তুলে শ্বশুরবাড়ির লোকজনের বিরুদ্ধে পুলিশের দ্বারস্থ হলেন গৃহবধূ। গোটা ঘটনার তদন্ত শুরু হয়েছে।
সংবাদমাধ্যম সূত্রে জানা গিয়েছে, চাঞ্চল্যকর এই ঘটনা ঘটেছে মহারাষ্ট্রের পুনেতে। ওই গৃহবধূর শ্বশুর প্রাক্তন অ্যাসিসটেন্ট পুলিশ কমিশনার। তাঁর বিরুদ্ধে এফআই দায়ের করেছে পুলিশ। তদন্তকারীদের তরফে জানা গিয়েছে, ৫ মাস আগে বিয়ে হয়েছিল দম্পতির। বিয়ের ১৫ দিন পর হানিমুনে যান তাঁরা। তঝনই যুবতী বুঝতে পারেন তাঁর স্বামী নপুংসক। সন্তান উৎপাদনে অক্ষম। এই অবস্থায় চিকিৎসকদের পরামর্শ নেওয়া বা সন্তান দত্তক নেওয়ার পথে না হেঁটে যুবতীর উপর চাপ সৃষ্টি করা হয় যাতে তিনি তাঁর শ্বশুরের সঙ্গে যৌন সম্পর্ক করে সন্তান উৎপাদন করেন। যুবতীর স্বামী ও শাশুড়ি মিলে তাঁর উপর চাপ দেন। এমনকী একাধিকবার যুবতীর অনুমতি ছাড়া তাঁর ঘরে ঢুকে যৌন সম্পর্ক করার চেষ্টা করেছেন অভিযুক্ত শ্বশুর।
যুবতীর অভিযোগ, বিয়ের পর তাঁরা মধুচন্দ্রিমায় গিয়েছিলেন। সেখানে তাঁদের মধ্যে কোনওরকম শারীরিক সম্পর্ক হয়নি। তাঁর স্বামী শারীরিক সম্পর্ক করবেন না বলে জানিয়ে দেন। যুবতীর দাবি, তাঁর স্বামী যে নপুংসক তাতে কোনও সন্দেহ নেই। সেই সুযোগে নাতির মুখ দেখার অজুহাতে তাঁর সঙ্গে প্রথমে শারীরিক সম্পর্ক করার প্রস্তাব দেন শ্বশুর। এমনকী একাধিকবার তাঁর ঘরে ঢুকে দুষ্কর্ম করার চেষ্টা করেছেন তিনি। এই কুকীর্তিতে স্বামী ও শাশুড়ির প্রত্যক্ষ মদত ছিল বলে দাবি যুবতীর।
সর্বশেষ খবর
-
মুসলিমদের জন্য কেন আলাদা বেসিন! মার্কিন বিমানবন্দরের প্রস্তাব পত্রপাঠ খারিজ টেক্সসের গভর্নরের
-
আশিসের মৃত্যুর তদন্তে ফরেনসিক টিম-তৎপর সিআইডি, নজরে টিআরডিএ-র পুরনো দুর্নীতির অভিযোগও
-
‘হাম দো হামারে দো’, এবার দু’য়ের বেশি সন্তান ঠেকাতে আইন আনছে স্বাস্থ্যদপ্তর!
-
ঝাড়খণ্ড ছাত্রবিক্ষোভ: ৩ সপ্তাহ পর আন্দোলনকারীদের দাবি মানল সরকার! বাতিল নিয়োগ পরীক্ষা
-
লক্ষ্য ‘চিকেনস নেক’ নিরাপত্তা, ছয় লেনের বিকল্প করোনেশন সেতু নির্মাণের টেন্ডার প্রক্রিয়া শুরু