সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: স্বামীর থেকে ছোট দেওরকে দেখতে অনেক বেশি সুন্দর। দেওরের সঙ্গে সংসার করলে সুদর্শন সন্তানের জন্ম দিতে পারবেন। এই স্বপ্ন সত্যি করতে বিয়ের দশ বছর পর দেওরকে নিয়ে শ্বশুরবাড়ি ছেড়ে পালালেন এক মহিলা। এমনই অভিযোগ স্বামীর। চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে মধ্যপ্রদেশের ছত্তরপুর জেলায়।
থানায় স্ত্রীর বিরুদ্ধে অভিযোগ দায়ের করে ওই মহিলার স্বামী জানান, বিয়ের পর থেকেই তঁার ভাইয়ের প্রেমে পড়েছিলেন স্ত্রী। বহু চেষ্টা করেও স্ত্রীর মন জিততে পারেননি তিনি। দাম্পত্য জীবন আরও এক ধাপ এগোলেও সন্তানধারণে রাজি হননি স্ত্রী। বিয়ের পর এভাবেই কেটে গিয়েছে দশটা বছর। পালানোর আগেও নাকি একাধিকবার ওই মহিলা তঁার স্বামীকে জানান, সুন্দর দেখতে সন্তান চাওয়ার কারণেই দেওরকে তিনি বিয়ে করতে চান।
অভিযোগে তঁার স্বামী আরও জানান, পালানোর আগে তঁার স্ত্রী তঁার শ্বশুরবাড়ি ও বাপের বাড়ির লোককে হুমকি দিয়ে নাকি বলেছিলেন, ওঁকে আটকানো হলে ওঁর মৃত্যুর জন্য পরিবারই দায়ী হবে। এর পরই তিনি পালিয়ে যান তাঁর দেওরের সঙ্গে। এমনই অভিযোগে চাঞ্চল্য মধ্যপ্রদেশের ছত্তরপুরে।
সর্বশেষ খবর
-
ফের রণক্ষেত্র মণিপুর, স্কুলের প্রধানশিক্ষক-সহ ৫ জনের রক্তে লাল হল মাটি!
-
‘বেঁচে আছে তো?’ বেড়াতে গিয়ে বিধ্বস্ত নেপালে নিঁখোজ কলকাতার ৬! উৎকণ্ঠায় পরিবার
-
মুহূর্তে ‘জলরাক্ষস’ গ্রাস করল স্ত্রী-পুত্রকে! নেপালের ব্যবসায়ীর দু’চোখে এখনও আতঙ্ক ও বিষাদ
-
ক্যামাক স্ট্রিটে ফের ঝুলল ‘বেআইনি’ হোর্ডিং! ‘যতদূর যেতে হয়, যাব’ পুলিশের সঙ্গে গাজোয়ারির পর হুঁশিয়ারি অভিষেকের
-
মহারাষ্ট্র পিএসসি পরীক্ষার প্রশ্ন ‘ফাঁস’! ব্যর্থ প্রেমকাহিনিতেই প্রকাশ্যে কেলেঙ্কারি