স্বাধীনতা দিবসের ভাষণে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি হুঁশিয়ারি দিয়েছিলেন ‘দিমাগি নকশাল’দের নিয়ে। তারপর থেকেই এই মন্তব্য ঘিরে শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতোর। এবার সেই আগুনে ঘি ঢাললেন অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা। তিনি সটান দাবি করে বসলেন, দেশের প্রাক্তন স্বরাষ্ট্রমন্ত্রী আসলে নকশাল। হিমন্তের অভিযোগ, পি চিদম্বরম স্বরাষ্ট্রমন্ত্রী থাকাকালীন একের পর এক কংগ্রেস নেতার উপর হামলা করেছে মাওবাদীরা।
শনিবার স্বাধীনতা দিবস উপলক্ষে বক্তৃতা দিতে গিয়ে প্রধানমন্ত্রী বলেন, “দেশের অলিগলিতে মাওবাদীরা ঘাপটি মেরে বসে রয়েছে। জঙ্গলের বন্দুকধারী নকশালদের শেষ করা গেছে। কিন্তু দিমাগি নকশালরা সুযোগের অপেক্ষা করছে। হিংসা ছড়ানোর রাস্তা খুঁজছে, সমাজকে ভুল পথে চালানোর চেষ্টা করছে। এদের চিনতে হবে, একঘরে করতে হবে।” প্রধানমন্ত্রীর এই বার্তা সম্প্রচারিত হওয়ার পরই চিদম্বরম এক্স হ্যান্ডেলে লেখেন, ‘দিমাগি নকশাল হতে পেরে আমি গর্বিত’। এবার এই মন্তব্যেই পালটা দিলেন একদা কংগ্রেসে থাকা হিমন্ত।
আরও পড়ুন:
অসমের মুখ্যমন্ত্রীর তোপ, “আমার দৃঢ় বিশ্বাস, চিদম্বরম দিমাগি নকশাল নন, উনি প্রকৃত নকশাল। যারা দেশে অরাজকতা ছড়ানোর চেষ্টা করে তারা মোটেও দিমাগি নকশাল নয়। চিদম্বরম যখন ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন তখন কংগ্রেস নেতাদের উপর হামলা করত মাওবাদীরা। ছত্তিশগড়ে বোমা বিস্ফোরণে কংগ্রেসের একাধিক বড়মাপের নেতার মৃত্যু হয়েছে। সেসময়ে কেন্দ্রে কংগ্রেস সরকার ছিল, কিন্তু নকশালদের নির্মূল করা বা নকশালদের বিরুদ্ধে পদক্ষেপ-কোনওটাই করেনি তারা।”
এখানেই শেষ নয়। প্রাক্তন মন্ত্রীর বিরুদ্ধে তদন্তের দাবিও করেছেন হিমন্ত। বলেছেন, “চিদম্বরম নিজেই বলেছেন উনি দিমাগি নকশাল। তাই এবার তদন্ত হওয়া উচিত ওঁর বিরুদ্ধে। কংগ্রেস নেতাদের বিরুদ্ধে মাওবাদী হামলার খবর কি আগে থেকে জানতেন উনি? জেনেশুনেও মাওবাদীদের বিরুদ্ধে পদক্ষেপ করতে ব্যর্থ হয়েছেন তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী?” যদিও কেন্দ্রীয় মন্ত্রী কিরেণ রিজিজু জানিয়েছিলেন, ভারতীয় সংবিধানকে উপেক্ষা করে যারা মাওবাদীদের সমর্থন করে, বিচ্ছিন্নতাবাদীদের পাশে দাঁড়িয়ে যারা ৩৭০ ধারাকে সমর্থন করে, চিকেনস নেক বন্ধ করে যারা উত্তরপূর্ব ভারতকে বিচ্ছিন্ন করে দিতে চায়-এদেরই দিমাগি নকশাল বলা হয়।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
ঝাড়খণ্ড ছাত্রবিক্ষোভ: ৩ সপ্তাহ পর আন্দোলনকারীদের দাবি মানল সরকার! বাতিল নিয়োগ পরীক্ষা
-
লক্ষ্য ‘চিকেনস নেক’ নিরাপত্তা, ছয় লেনের বিকল্প করোনেশন সেতু নির্মাণের টেন্ডার প্রক্রিয়া শুরু
-
পেনাল্টিতে বঞ্চিত! সূচি নিয়েও ক্ষুব্ধ মোহনবাগান কোচ, ডুরান্ডের সেমিতে সামনে কে?
-
লোকসভা ভোটের আগে বিজেপিতে ‘সংঘ-শক্তি’! রাম মাধবের প্রত্যাবর্তনে বাড়ছে আরএসএস-এর গুরুত্ব
-
মাস দুয়েক বাদেই ২৬ গিল্ডের নির্বাচন, টলিউডের ‘নর্দমা’ সাফ করার হুঁশিয়ারি মিঠুনের