Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • শুক্রবার
  • ১২ জুন ২০২৬
Supreme Court

ঘাড়ের উপর গ্রেপ্তারির খাঁড়া, আগাম জামিন চেয়ে এবার সুপ্রিম দ্বারে পবন খেরা

গুয়াহাটি হাই কোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ করে রবিবার সুপ্রিম কোর্টে স্পেশাল লিভ পিটিশন দাখিল করেছেন পবন। তাঁর আর্জি, গ্রেপ্তারি এড়াতে তাঁর আগাম জামিন মঞ্জুর করুক শীর্ষ আদালত।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: এপ্রিল ২৬, ২০২৬, ২০:৫৬

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: এপ্রিল ২৬, ২০২৬, ২০:৫৬

options
link
ঘাড়ের উপর গ্রেপ্তারির খাঁড়া, আগাম জামিন চেয়ে এবার সুপ্রিম দ্বারে পবন খেরা zoom
আগাম জামিন চেয়ে এবার সুপ্রিম দ্বারে পবন খেরা।

গুয়াহাটি হাই কোর্টে আগাম জামিনের আর্জি খারিজ হয়েছে। ঘাড়ের উপর ঝুলছে গ্রেপ্তারির খাঁড়া। এহেন পরিস্থিতিতে সুরক্ষা কবচ চেয়ে এবার সুপ্রিম কোর্টে আবেদন করলেন কংগ্রেস নেতা পবন খেরা। অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মার স্ত্রীর বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগের ভিত্তিতে এই নেতার বিরুদ্ধে এফআইআর দায়ের করেছিলেন মুখ্যমন্ত্রীর স্ত্রী।

জানা যাচ্ছে, গুয়াহাটি হাই কোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ করে রবিবার সুপ্রিম কোর্টে স্পেশাল লিভ পিটিশন দাখিল করেছেন পবন। আদালতে তাঁর আর্জি, গ্রেপ্তারি এড়াতে তাঁর আগাম জামিন মঞ্জুর করুক শীর্ষ আদালত। সূত্রের খবর, শীঘ্রই শীর্ষ আদালতে এই মামলার শুনানি হতে চলেছে। উল্লেখ্য, মামলার সূত্রপাত পবন খেরার প্রকাশ্যে এক অভিযোগ ঘিরে। তিনি দাবি করেছিলেন, অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা স্ত্রী রিনিকি ভুঁইয়ার একাধিক বিদেশি পাসপোর্ট ও বিদেশে সম্পত্তি রয়েছে। এই অভিযোগকে সম্পূর্ণ ভিত্তিহীন ও রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলে উড়িয়ে দেন রিনিকি এবং হিমন্ত নিজেও। সেই মন্তব্যের পরই রিনিকি মানহানির মামলা করেন। দায়ের হয় এফআইআর।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

মামলার সূত্রপাত পবন খেরার প্রকাশ্যে এক অভিযোগ ঘিরে। তিনি দাবি করেছিলেন, অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা স্ত্রী রিনিকি ভুঁইয়ার একাধিক বিদেশি পাসপোর্ট ও বিদেশে সম্পত্তি রয়েছে।

গ্রেপ্তারির আশঙ্কায় এফআইআরের বিরুদ্ধে তেলেঙ্গানা হাই কোর্টের দ্বারস্থ হন পবন। গত ১০ এপ্রিল তাঁর আবেদনের ভিত্তিতে এক সপ্তাহের ট্রানজিট জামিন মঞ্জুর করে তেলেঙ্গানার উচ্চ আদালত। সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয় অসম সরকার। সুপ্রিম কোর্ট কংগ্রেস নেতার আবেদন খারিজ করে দেয়। এমনকী তেলেঙ্গানা হাই কোর্টের আবেদনের উপর স্থগিতাদেশ জারি করে। জানানো হয়, পবন খেরা যদি অসমের কোনও আদালতে আগাম জামিনের আবেদন জানাতে চান তাতে শীর্ষ আদালতের নির্দেশ বাধা হয়ে দাঁড়াবে না বলে জানানো হয়েছিল।

এর পরেই গুয়াহাটি হাই কোর্টের দ্বারস্থ হয়েছিলেন পবন। বিচারপতি পার্থজ্যোতি সইকিয়ার ডিভিশন বেঞ্চে গত ২১ এপ্রিল বিস্তারিত শুনানি হয়। শেষ পর্যন্ত পবনের আগাম জামিনের আর্জি খারিজ করে গুয়াহাটি হাই কোর্ট। এবার জামিন চেয়ে সুপ্রিম কোর্টে ছুটলেন পবন।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.