সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কনকনে ঠান্ডায় টানা ১১ দিন মাটিতে শুয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Narendra Modi)। করেছেন উপবাসও। রামলালার প্রাণপ্রতিষ্ঠার আগে নিয়ম মেনে নিজেকে ‘শুদ্ধ’ করেছেন মোদি। তাঁর এই ‘সংযমে’র প্রশংসায় পঞ্চমুখ মন্দিরের মহারাজ গোবিন্দ দেব গিরি। তাঁর হাত থেকেই চরণামৃত খেয়ে উপবাস ভাঙলেন প্রধানমন্ত্রী।
মন্দিরে উপাচার শেষে মঞ্চে বক্তব্য রাখেন মন্দিরের মহারাজ, মহন্তরা। বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও। তাঁর সংযমের প্রশংসা করেন রামমন্দিরের মহারাজ গোবিন্দ দেব গিরি। বলেন, “দিন ২০ আগে প্রধানমন্ত্রী আমার কাছে জানতে চান, প্রাণপ্রতিষ্ঠার আগে নিজেকে শুদ্ধ করতে কী কী করতে হবে? আমি অবাক হয়েছিলাম।” সেই সময় মহারাজ জানিয়েছিলেন, তিনদিন উপবাস করতে হবে। মাটিতে ঘুমোতেও বলেছিলেন। প্রধানমন্ত্রী কার্যত আরও একধাপ এগিয়ে টানা ১১ দিন সংযম পালন করেন। মহারাজ জানিয়েছেন, কনকনে ঠান্ডায় ১১ দিন মাটিতে ঘুমিয়েছেন। খাওয়াদাওয়া করেছেন একবেলা।
[আরও পড়ুন: ‘ভারততীর্থ’ অযোধ্যায় ডোম রাজার হাতে প্রাণ পাবে শিশু রাম]
সেই সময় প্রধানমন্ত্রীকে বিদেশ ভ্রমণে নিষেধ করেছিলেন মহারাজ। সেই কথা মেনে সংযম পালনের সময় বিদেশযাত্রা করেননি নমো। বরং দেশের একের পর এক রামতীর্থ ছুঁয়ে আসেন। এর মধ্যে যেমন ছিল নাসিকের বনবাস, তামিলনাড়ুর ধনুষ্কোডির অরিকল মুনাই-সহ দক্ষিণ ভারতের একাধিক রামমন্দির। যা দেখে তিনি অভিভূত বলে জানিয়েছেন গোবিন্দ দেব গিরি। তাঁর কথায়, “এখন তো যার যা ইচ্ছে করে। কিন্ত সেই কাজ করার আগে নিজেকে শুদ্ধ করার কথা ভাবেন না। কিন্তু প্রধানমন্ত্রী রামলালার প্রাণপ্রতিষ্ঠার আগে নিজেকে শুদ্ধ করেছেন। যা সত্যি অভাবনীয়।”
[আরও পড়ুন: ইংল্যান্ড সিরিজের আগে ধাক্কা রোহিতদের, প্রথম দুই টেস্টে নেই বিরাট]
সর্বশেষ খবর
-
‘রাজি’র গানে স্বাধীনতা উদযাপন করে বিপাকে একদল পাক অভিনেত্রী, দেশজুড়ে বিতর্কের ঝড়
-
‘আমার মতো মুসলিম তরুণকে…’, বিজেপি ছাড়লেন জাতীয় মুখপাত্র, নেপথ্যে আর্থিক সংকট!
-
শিলিগুড়ির প্লাস্টিক কারখানায় বিধ্বংসী আগুন, পুড়ে খাক কয়েক কোটির সামগ্রী!
-
শান্তিপুরে সিন্দুক রহস্য! মাটি খুঁড়তেই আতঙ্ক, শিকলে বাঁধা সিন্দুকের পাশে ‘পাহারাদার’ সাপ
-
ব্যক্তিগত ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ, বিদেশযাত্রায় টাকার অভাব? হাই কোর্টে দ্রুত শুনানির আর্জি অভিষেকের