Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • রবিবার
  • ৭ জুন ২০২৬
HDFC Bank

‘নৈতিকতার’ প্রশ্ন তুলে পদত্যাগ এইচডিএফসি ব্যাঙ্কের চেয়ারম্যানের! শেয়ার পড়ল ৪ শতাংশ

এক বিবৃতিতে এইচডিএফসি জানিয়েছে, গত ১৭ মার্চ এইচডিএফসি ব্যাঙ্ক কর্তৃপক্ষকে ইস্তফাপত্র পাঠান অতনু চক্রবর্তী। পদত্যাগপত্রে উল্লেখ করেন, ‘নীতিগত’ কারণে প্রতিষ্ঠানের অনেক সিদ্ধান্ত মেনে নিতে পারছেন না।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মার্চ ১৯, ২০২৬, ১৭:০৫

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মার্চ ১৯, ২০২৬, ১৭:০৫

options
link
‘নৈতিকতার’ প্রশ্ন তুলে পদত্যাগ এইচডিএফসি ব্যাঙ্কের চেয়ারম্যানের! শেয়ার পড়ল ৪ শতাংশ zoom
অতনু চক্রবর্তী গুজরাট ক্যাডারের অবসরপ্রাপ্ত আইএএস আধিকারিক।

‘নীতিগত’ প্রশ্নে প্রতিষ্ঠানের দিকে আঙুল তুলে পদত্যাগ করলেন এইচডিএফসি ব্যাঙ্কের আংশিক সময়ের চেয়ারম্যান অতনু চক্রবর্তী। আচমকা তাঁর পদত্যাগের কারণে কেকি মিস্ত্রিকে ব্যাঙ্কটির অন্তর্বর্তী আংশিক সময়ের চেয়ারম্যান পদে নিয়োগ দিয়েছে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। প্রশ্ন হল, ঠিক কোন কারণ দর্শিয়ে পদ ছাড়লেন অতনু চক্রবর্তী?

এক বিবৃতিতে এইচডিএফসি জানিয়েছে, গত ১৭ মার্চ এইচডিএফসি ব্যাঙ্ক কর্তৃপক্ষকে ইস্তফাপত্র পাঠান অতনু। পদত্যাগপত্রে উল্লেখ করেন, ‘নীতিগত’ কারণে প্রতিষ্ঠানের অনেক সিদ্ধান্ত মেনে নিতে পারছেন না বা একমত হতে পারছেন না। এই নৈতিক ‘বিরোধের’ কারণেই চেয়ারম্যানের পদ ছাড়ার সিদ্ধান্ত নিয়েছেন। গত দুই বছর ধরে ব্যাঙ্কের বহু কাজকর্মের সঙ্গে একমত হতে পারছিলেন না বলে জানান অতনু। যদিও নির্দিষ্ট কোনও কারণের কথা জানা যায়নি। তবে প্রতিষ্ঠানের সকল সহকর্মীর প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন তিনি। এইচডিএফসির আগামী যাত্রার প্রতি শুভকামনা জানিয়েছেন।

Advertisement

এক বিবৃতিতে এইচডিএফসি জানিয়েছে, গত ১৭ মার্চ এইচডিএফসি ব্যাঙ্ক কর্তৃপক্ষকে ইস্তফাপত্র পাঠান অতনু।

অতনু চক্রবর্তী গুজরাট ক্যাডারের অবসরপ্রাপ্ত আইএএস আধিকারিক। ২০১৯-২০ অর্থবর্ষে অর্থ মন্ত্রকের সচিব ছিলেন। এক সময় অর্থ মন্ত্রকের যুগ্মসচিবেরও দায়িত্ব সামলান। ২০২১ সালে এইচডিএফসি-র আংশিক সময়ের চেয়ারম্যান এবং স্বাধীন অধিকর্তা হিসাবে যোগ দেন অতনু। এই সময় পর্বেই একাধিক আর্থিক প্রতিষ্ঠানের সঙ্গে এইচডিএফসি মিশে যাওয়ায় ব্যাঙ্কটির আর্থিক উন্নতি ঘটে। বর্তমানে এটি দেশের বৃহত্তম বেসরকারি ব্যাঙ্ক। এর পরেও কেন পদত্যাগ করলেন তিনি, তা নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে। এদিকে অতনুর পদত্যাগে জেরে ব্যাঙ্কে শেয়ার পড়ল ৪ শতাংশ।  

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.