হরিয়ানায় বেপরোয়া গাড়ির ধাক্কায় (Haryana Accident) মৃত্যু হল বিয়ের অনুষ্ঠানের এক ফোটোগ্রাফারের। রাস্তায় দাঁড়িয়ে বিয়ের পরদিন মেয়ে-জামাইয়ের ‘বিদাই’ অনুষ্ঠানের ভিডিও তুলছিলেন তিনি। রাস্তার ধারে বাড়িটির সামনে জরো হয়েছিলেন পরিবারের লোকেরা। ভিডিও তুলতে তুলতে বেখেয়ালে রাস্তার প্রায় মাঝখানে পৌঁছে গিয়েছিলেন ফোটোগ্রাফার। আচমকা বিদ্যুৎ গতিতে ছুটে আসা একটি গাড়ি ধাক্কা মারে ফোটোগ্রাফার যুবককে। শূন্যে প্রায় ২৫ মিটার উড়ে যান তিনি। ঘটনাস্থলেই মৃত্যু হয়েছে তাঁর। সোশাল মিডিয়ায় ভাইরাল হয়েছে সেই ভয়ংকর মুহূর্তের ভিডিও।
ঘটনাটি হরিয়ানার একটি বিয়েবাড়ির। রাজ্যের কোন জেলায় দুর্ঘটনাটি ঘটেছে তা এখনও স্পষ্ট নয়। ভাইরাল ভিডিওতে দেখা গিয়েছে, রাস্তার ধারে অনুষ্ঠান বাড়ির সামনে মেয়ে-জামাইয়ের বিদাই-তে ছোটখাটো ভিড়। যেখানে বর-বধূ ছাড়াও পরিবারের নারী-পুরুষ, ছোট-বড় সকলেই ছিলেন। বাড়ির সামনে আত্মীয়-প্রতিবেশীরা জমায়েত করায় রাস্তায় দাঁড়িয়ে ভিডিও তুলছিলেন এক ফোটোগ্রাফার। একটা সময় তিনি রাস্তার মাঝে চলে গিয়েছিলেন। তখনই ঘটে যা মর্মান্তিক ঘটনা।
আরও পড়ুন:
📍 Sirsa, Haryana
During a wedding farewell, a speeding car hit a cameraman, lost control, and crashed into a crowd outside. Seconds earlier, it was a happy moment. In an instant, chaos took over. Several people were knocked down, turning the celebration into a tragedy. pic.twitter.com/8HWGA0oCRb
— Bhadohi Wallah (@Mithileshdhar) April 22, 2026
একটি সুইফট ডিজায়ার গাড়ি বেপরোয়া ভাবে ছুটে এসে ধাক্কা মারে ফোটোগ্রাফারকে। তিনি শেষ মহূর্তে বুঝতে পারলেও সরতে পারেননি। গাড়ির ধাক্কায় প্রায় ২৫ মিটার শূন্যে উড়ে যান যুবক। মুখ থুবড়ে রাস্তার উপর পড়েন। ধাক্কা লাগে রাস্থার ধারে দাঁড়ানো আরও কয়েক জনের। যদিও তাঁরা কেউ গুরুতর আহত হননি বলেই জানা গিয়েছে। কিন্তু ঘটনাস্থলেই মৃত্যু হয় ফোটোগ্রাফার যুবকের। এক নেটিজেন সোশাল মিডিয়া পোস্টে ভিডিওটি ট্যাগ করেছেন হরিয়ানার পুলিশকে। এখনও পর্যন্ত অভিযুক্ত চালকের গ্রেপ্তারির খবর নেই।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
এবার মাদ্রাসাতেও জরায়ুমুখ ক্যানসার প্রতিরোধী টিকা, নির্দেশিকা জারি স্বাস্থ্যদপ্তরের
-
বিশ্বকাপের ‘দ্বিতীয়’ উদ্বোধনী মঞ্চে আগুন ধরালেন নোরা, কানাডা কাঁপালেন ‘বাংলাদেশি’ ডিজে
-
জুটত না থালাভর্তি ভাতও! অভাবকে পরাস্ত করে আকাদেমি পুরস্কার পাচ্ছেন ২ ছৌ শিল্পী
-
‘বিদ্রোহী’ শিবিরে যেতেই পদ খোয়ালেন মালা রায়, মহিলা তৃণমূলের নতুন সভানেত্রী কে?
-
সড়কপথে ৩৫০ কিমি পাড়ি, বাংলাদেশ পৌঁছলেন ভারতের নতুন হাইকমিশনার দীনেশ ত্রিবেদী