‘মেরা অর্ডার সারে হরিয়ানা মে চলতা হ্যায়!’- জমি সংক্রান্ত এক মামলায় এক অ্যাসিস্ট্যান্ট সাব ইনসপেক্টরকে সাসপেন্ড করার নির্দেশ মানতে রাজি না হওয়ায় মহিলা আইপিএস অফিসারের মুখের উপর এমনটাই বলেলেন হরিয়ানার মন্ত্রী তথা বিজেপি নেতা অনিল ভিজ।
কৈথালের ডিএসপি উপাসনার সঙ্গে ভিজের উত্তপ্ত বাক্যবিনিময়ের ভিডিও ভাইরাল হয়েছে। পুলিশ অফিসারকে নিজের ক্ষমতা দেখিয়ে বিতর্কে জড়িয়েছেন বিজেপি শাসিত হরিয়ানার শক্তি, শ্রম ও পরিবহণমন্ত্রী ভিজ। একটি জমি সংক্রান্ত মামলায় এক এএসআইয়ের বিরুদ্ধে নালিশ ঠুকেছিলেন কৈথালের এক বাসিন্দা। এ নিয়ে গ্রিভান্স রিড্রেসাল কমিটির বৈঠক বসেছিল ভিজের পৌরোহিত্যে। সেখানে ক্যামেরার সামনেই তিনি ডিএসপিকে অর্ডার দেন, অভিযুক্ত জুনিয়র পুলিশকর্মীকে সাসপেন্ড করুন। কিন্তু ডিএসপি নিজের এক্তিয়ারের সীমাবদ্ধতার কারণ দেখিয়ে ওই এএসআইকে সাসপেন্ড করতে পারবেন না বলে জানান। বলেন, “ওই এএসআই পাশের জেলার। তাঁকে সাসপেন্ড করার আইনি ক্ষমতা আমার নেই। সাসপেনশনের আদেশ দিতে পারেন কুরুক্ষেত্রের এসপি।” ক্ষিপ্ত, উত্তেজিত ভিজ একথা শুনে প্রথমে তাঁকে ঘর থেকে বেরিয়ে যেতে বলেন। ডিএসপিকে এও বলেন, “প্রতিটা ক্ষেত্রে আপনি এরকম করেন। আমার আদেশ, ওকে সাসপেন্ড করতে হবে। ডিজিপি-কে লিখুন। আমি বলছি, শুধু আমার আদেশ আপনাকে পালন করতে হবে।”
আরও পড়ুন:
শেষ পর্যন্ত ভিজ মহিলা অফিসারকে সাসপেনশনের আদেশের কথা লিখিতভাবে ডিজিপিকে জানাতে বললে তিনি রাজি হন। বৈঠকে উপস্থিত অভিযোগকারীও মহিলা পুলিশ অফিসারের উদ্দেশে তির্যক মন্তব্য করেন, ম্যাডাম, প্রতিবার আপনি এমন করেন। তার মধ্যেই ঝামেলা মেটাতে হস্তক্ষেপ করেন কৈথালের ডেপুটি কমিশনার অপরাজিতা। মহিলা ডিএসপিকে ধমকে বিতর্কে জড়ালেন বিজেপি মন্ত্রী।
সর্বশেষ খবর
-
পাঁশকুড়া ব্লাড ব্যাঙ্ক থেকে রক্ত পাচার! দুর্নীতিদমন শাখার হাতে গ্রেপ্তার দালাল, কতদূর ছড়িয়ে জাল?
-
জেরায় একাধিক অসঙ্গতি, তারাপীঠ অগ্নিকাণ্ডে গ্রেপ্তার হোটেল মালিকের ছেলে
-
মুসলিমদের জন্য কেন আলাদা বেসিন! মার্কিন বিমানবন্দরের প্রস্তাব পত্রপাঠ খারিজ টেক্সসের গভর্নরের
-
আশিসের মৃত্যুর তদন্তে ফরেনসিক টিম-তৎপর সিআইডি, নজরে টিআরডিএ-র পুরনো দুর্নীতির অভিযোগও
-
‘হাম দো হামারে দো’, এবার দু’য়ের বেশি সন্তান ঠেকাতে আইন আনছে স্বাস্থ্যদপ্তর!