Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২৮ ভাদ্র ১৪৩৩
  • মঙ্গলবার
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
Haryana

হরিয়ানায় আবির কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ড! ঝলসে মৃত অন্তত ৫

শনিবার সকাল ১১টা নাগাদ হরিয়ানার জিন্দ জেলার সাফিদন এলাকায় অবস্থিত ওই কারখানাটিতে আচমকা আগুন লেগে যায়। সেই সময় কারখানার ভিতরে প্রায় ৩০ জন শ্রমিক কাজ করছিলেন। অগ্নিকাণ্ডের ঘটনায় হলস্থূল পড়ে যায়। কালো ধোঁয়ায় ঢেকে যায় গোটা আকাশ।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মার্চ ৭, ২০২৬, ১৭:৫৯

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মার্চ ৭, ২০২৬, ১৭:৫৯

options
link
হরিয়ানায় আবির কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ড! ঝলসে মৃত অন্তত ৫ zoom
হরিয়ানায় আবির তৈরির কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ড। প্রতীকী ছবি।
Advertisement

হরিয়ানায় একটি আবির তৈরির কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ড। ঝলসে মৃত্যু হয়েছে অন্তত পাঁচ জনের। আহতের সংখ্যা বহু। কিন্তু কী কারণে আগুন লাগল, তা এখনও স্পষ্ট নয়। ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু হয়েছে।

শনিবার সকাল ১১টা নাগাদ হরিয়ানার জিন্দ জেলার সাফিদন এলাকায় অবস্থিত ওই কারখানাটিতে আচমকা আগুন লেগে যায়। সেই সময় কারখানার ভিতরে প্রায় ৩০ জন শ্রমিক কাজ করছিলেন। অগ্নিকাণ্ডের ঘটনায় হলস্থূল পড়ে যায়। কালো ধোঁয়ায় ঢেকে যায় গোটা আকাশ। এরপরই আতঙ্কিত ছড়ায়। কিন্তু কীভাবে আগুন লাগল, তা জানা যায়নি। অভিযোগ উঠেছে, কারখানার প্রধান দরজাটি বাইরে থেকে বন্ধ ছিল। ফলে অগ্নিকাণ্ডের সময় ভিতরেই শ্রমিকরা আটকে পড়েন। ঘটনায় এখনও পর্যন্ত ৫ জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। তাঁরা প্রত্যেকেই মহিলা। জখম হয়েছেন অন্তত ২০ জন। তাঁদের উদ্ধার করে নিকটবর্তী একটি হাসপাতালে ভর্তি করানো হয়েছে। আপাতত সেখানেই তাঁরা চিকিৎসাধীন    

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

অগ্নিকাণ্ডের খবর পেয়ে তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ এবং দমকল। দমকলের বেশ কয়েকটি ইঞ্জিন সেখানে উপস্থিত হয়। দীর্ঘক্ষণের চেষ্টায় নিয়ন্ত্রণে আসে আগুন। তবে ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও জানা যায়নি। সবদিক খতিয়ে দেখে ঘটনার তদন্ত করা হবে বলে আশ্বাস দিয়েছেন পুলিশ আধিকারিকরা।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.