দিল্লির ২৭ বছরের মহিলা তথ্যপ্রযুক্তি কর্মীর রহস্যমৃত্যু ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। স্বামীর সঙ্গে মধুচন্দ্রিমায় গিয়ে তাঁর এহেন মর্মান্তিক পরিণতির পরে স্বাভাবিক ভাবেই প্রশ্ন উঠছে, মৃতা পি রাধা গায়ত্রীকে কি খুন করা হয়েছে। এই পরিস্থিতিতে মুখ খুললেন তাঁর বাবা। দাবি করলেন, তিনি মেয়ের মৃত্যুতে কোনও ষড়যন্ত্রের কিছু দেখছেন না। এদিকে গায়ত্রীর দেহ পাঠানো হয়েছে ময়নাতদন্তে। রিপোর্ট হাতে পেলেই তাঁর মৃত্যুর কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে বলে মনে করছেন তদন্তকারীরা।
গত বছরের নভেম্বরে রাধা গায়ত্রীর সঙ্গে বিয়ে হয়েছিল সৌম্য শ্রীচরণের। দু’জনেই অন্ধ্রপ্রদেশের বাসিন্দা। রাধা দিল্লিতে কাজ করলেও সৌম্য কর্মসূত্রে ছিলেন পুণেতে। দিন কয়েক আগে মুসৌরিতে (Mussoorie) ঘুরতে যান তাঁরা। ১৪ জুন ওঠেন তিপরি ধারের কাছে একটি হোমস্টেতে। সৌম্যর দাবি, রবিবার রাত তিনটে অবধি দু’জনে মিলে মদ্যপান করেন। এরপর ঘুমিয়ে পড়েছিলেন। সোমবার সকালে উঠে দেখেন মেঝেতে রাধা নগ্ন অবস্থায় পড়ে রয়েছেন। নাক থেকে রক্ত বার হচ্ছিল। বিছানাতেও ছিল রক্ত। মেঝে ভেসে যাচ্ছিল প্রস্রাবে।
আরও পড়ুন:
জানা গিয়েছে, ১৮ জুন ভাইজ্যাগ যাওয়ার কথা ছিল গায়ত্রী ও সৌম্যর। সেখানে গায়ত্রীর বাবা সুধাকরের জন্মদিন পালিত হওয়ার কথা ছিল ১৯ জুন। এমনকী, সেদিন সেখানে গায়ত্রীর কেনা নতুন ফ্ল্যাটে পুজোও হওয়ার কথা ছিল। কিন্তু তার আগেই ঘটে গেল এমন ভয়ংকর ঘটনা। গায়ত্রীর বাবা এক সর্বভারতীয় সংবাদমাধ্যমকে জানিয়েছেন, মেয়েকে হারানো তাঁর জীবনের সবচেয়ে যন্ত্রণাদায়ক মুহূর্ত। কিন্তু সেই সঙ্গেই এও দাবি করেছেন, এই মৃত্যুতে তিনি কোনও চক্রান্তের গন্ধ পাচ্ছেন না। উল্লেখ্য, প্রাথমিকভাবে একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে তদন্ত শুরু করেছে পুলিশ। যদিও রাডারে রয়েছেন স্বামী। তাঁকে জিজ্ঞসাবাদ করে রহস্যের সমাধান করতে চাইছেন তদন্তকারীরা।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
তোলাবাজির আঁতুড় ঘর! ডোমজুড়ে তৃণমূল পার্টি অফিস ভাঙচুরের পর আগুন লাগাল ‘উন্মত্ত’ জনতা
-
কাকে বিশ্বাস করবেন মমতা! প্রদীপের পর এবার সাংগঠনিক পদে ইস্তফা রবীন্দ্রনাথের
-
হকার উচ্ছেদে স্থগিতাদেশ, রেলকে জানাতে হবে বিকল্প জায়গা, বড় নির্দেশ হাই কোর্টের
-
বিশ্বকাপ ফুটবলে বুঁদ বিশ্ব! রাত জেগে খেলা দেখেও সুস্থ থাকুন স্রেফ এই টিপসেই
-
যোগ্য হয়েও তৃণমূল জমানায় বঞ্চিত! মুখ্যমন্ত্রী শুভেন্দুর দ্বারস্থ সঙ্গীতশিল্পীরা, মধ্যস্থতায় রুদ্রনীল