Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • শুক্রবার
  • ১২ জুন ২০২৬
Gujarat

সোনার গয়নার লোভ! গুজরাটে প্রৌঢ়ার কান কেটে কুপিয়ে ‘খুন’, মাটি খুঁড়ে দেহ উদ্ধার পুলিশের

ঘটনাটি মেহসানা জেলার ইন্দ্রাদ গ্রামের। ২০ মার্চ সকালে সেখানকার 'সবিতা অমৃত ফার্ম' নামের একটি বাগানে ঢুকেছিলেন স্থানীয় বাসিন্দা সারদাবেন ঠাকুর নামের ৫৪ বছরের এক মহিলা। যদিও তাঁকে কেউ ফিরে আসতে দেখেনি।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মার্চ ২৬, ২০২৬, ১৯:৪৭

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মার্চ ২৬, ২০২৬, ১৯:৪৭

options
link
সোনার গয়নার লোভ! গুজরাটে প্রৌঢ়ার কান কেটে কুপিয়ে ‘খুন’, মাটি খুঁড়ে দেহ উদ্ধার পুলিশের zoom
মাটি খুঁড়তেই ভিতর থেকে বের হয় সারদাবেনের দেহ।

গুজরাটে ভয়াবহ হত্যাকাণ্ড। সোনার কানের দুল ছিনিয়ে নিতে এক প্রৌঢ়াকে কুপিয়ে খুন করে মাটিতে পুঁতে দিল দুষ্কৃতী। পুলিশ জানিয়েছে, ওই মহিলার দুই কান কেটে ফেলে অভিযুক্ত। হত্যাকাণ্ডের অভিযোগ পাওয়ার দশ ঘণ্টার মধ্যে দুষ্কৃতীকে গ্রেপ্তার করা হয়েছে।

ঘটনাটি মেহসানা জেলার ইন্দ্রাদ গ্রামের। ২০ মার্চ সকালে সেখানকার ‘সবিতা অমৃত ফার্ম’ নামের একটি বাগানে ঢুকেছিলেন স্থানীয় বাসিন্দা শারদাবেন ঠাকুর নামের ৫৪ বছরের এক মহিলা। যদিও তাঁকে কেউ ফিরে আসতে দেখেনি। নিখোঁজের অভিযোগ পেয়ে পুলিশ তদন্তে নামে। এর পর বাগানের একটি লেবুগাছের তলায় সদ্য় কোপানো মাটি দেখে সন্দেহ হয়।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

পুলিশের নির্দেশে ওই মাটি খুঁড়তেই ভিতর থেকে বের হয় সারদাবেনের ক্ষতবিক্ষত দেহ। উদ্ধার হয় তাঁর কাটা কানের টুকরো। মেলেনি কানে থাকা ৩ লক্ষ ৪০ হাজর টাকা দামের একজোড়া সোনার কানের দুল। লাশ উদ্ধারের ১০ ঘণ্টার মধ্যে মেহসানা পুলিশ সন্দেহভাজন শচীনকুমার মুকুন্দভাই দান্তানিকে গ্রেপ্তার করেছে।

তদন্তকারীরা গোপন সূত্রে খবর পান, এক ব্যক্তি চোরাই গয়না বিক্রি করছে। ওই খবর পাওয়ামাত্র ঘটনাস্থলে পৌঁছে অভিযুক্ত শচীনকুমার মুকুন্দভাই দান্তানিকে গ্রেপ্তার করে পুলিশ। তাঁর কাছে থেকে খুনে ব্যবহৃত অস্ত্র এবং ছিনতাই করা গয়না উদ্ধার হয়েছে।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.