সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: অসমে সিআরপিএফ ক্যাম্পে গ্রেনেড হামলা। বিস্ফোরণে আহত হলেন তিন জন জওয়ান। মঙ্গলবার রাতে চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে অসমের গোলাঘাটে। কিন্তু কে বা কারা এই হামলা চালাল, তা এখনও স্পষ্ট নয়। ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু হয়েছে।
সেনা সূত্রে খবর, এদিন রাতে গোলাঘাট জেলার সাপনা পানজুরিতে অবস্থিত সেনার ক্যাম্প লক্ষ্য করে একদল যুবক হঠাৎই একটি গ্রেনেড ছোড়ে। এরপরই বিস্ফোরণে কেঁপে ওঠে গোটা এলাকা। জানা গিয়েছে, অভিযুক্তরা একটি মোটরবাইকে করে এসেছিল। হামলা চালিয়েই সেখান থেকে চম্পট দেয় তাঁরা। ঘটনায় গুরুতর জখম হন তিন জওয়ান। গুরুতর আহত অবস্থায় তাঁদের উদ্ধার করে বোকাখাত সিভিল হাসপাতাল ভর্তি করানো হয়। আপাতত সেখানেই তাঁরা চিকিৎসাধীন। আহত জওয়ানরা হলেন সিদ্ধার্থ বরবোরা, সুশীল ভূমিজ এবং মিন্টু হাজারিকা। কিন্তু হামলাকারীদের পরিচয় এখনও জানা যায়নি।
ঘটনার পরই নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছে গোটা এলাকা। অভিযুক্তদের খোঁজে শুরু হয়েছে চিরুনি তল্লাশি। গোলাঘাট এবং সংলগ্ন অঞ্চলে জারি করা হয়েছে সতর্কতা। সেনার পাশাপাশি এলাকজুড়ে অভিযানে নেমেছে পুলিশও। এই হামলার নেপথ্যে পাকিস্তান সমর্থিত জঙ্গিদের হাত রয়েছে কি না, তা-ও খতিয়ে দেখা হচ্ছে বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে।
সর্বশেষ খবর
-
সক্রিয় মৌসুমি অক্ষরেখায় সোম থেকেই বঙ্গে ফের বাড়বে বৃষ্টি, জারি হলুদ সতর্কতা
-
হিন্দু অনুষ্ঠানে বিধর্মীদের প্রবেশ নয়, মহারাষ্ট্রে গরবা’য় মুসলিমদের নিষিদ্ধ ঘোষণা বিশ্ব হিন্দু পরিষদের
-
সন্তানের হাত ধরে যোগাসনের আন্তর্জাতিক মঞ্চে মা! থাইল্যান্ড পাড়ি শান্তিপুরের মা-ছেলে জুটির
-
প্রবল গতিতে বাইক চালানোই কাল! মর্মান্তিক দুর্ঘটনায় বাঁকুড়ায় মৃত্যু ৩ তরুণের, আশঙ্কাজনক আরও ২
-
পাক ক্রিকেটে ফের গড়াপেটা? বাবরদের ফোন কাড়লেন নতুন কোচ, তদন্ত শুরু পিসিবির