গাঁজা সেবন এবং ঘুমের ওষুধ খেয়ে চালকের আসনে ছিলেন পাইলট। ফুকেট-দিল্লিগামী এয়ার ইন্ডিয়ার বিমান দুর্ঘটনার (Phuket Air India Flight) তদন্তে এমনই চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে। এই পরিস্থিতিতে ভারতীয় বিমান চলাচল নিয়ামক সংস্থা ডিজিসিএ (ডিরেক্টরেট জেনারেল অফ সিভিল অ্যাভিয়েশন)-কে ডোপ টেস্ট সংক্রান্ত নিয়মবিধি পর্যালোচনার নির্দেশ দিল কেন্দ্র।
সরকারের একটি সূত্রের খবর, দেশে ডোপ টেস্ট সংক্রান্ত যে নিয়মবিধি রয়েছে, তা আরও জোরদার বা নতুন করে ঢেলে সাজানোর প্রয়োজন আছে কি না, তা ডিজিসিএ-র কাছে জানতে চেয়েছে অসামরিক বিমান পরিবহন মন্ত্রক। নিয়মবিধি খতিয়ে দেখারও নির্দেশ দেওয়া হয়েছে। ডিজিসিএ-র বর্তমান নিয়ম অনুযায়ী, ডোপ পরীক্ষায় বিমানকর্মীদের শরীরে সাইকোঅ্যাক্টিভ পদার্থের উপস্থিতি ধরা পড়লে, তাঁদের পুনর্বাসন কর্মসূচিতে পাঠানো হয়। দ্বিতীয় পরীক্ষাওতেও ফলাফল ধনাত্মক এলে সংশ্লিষ্ট ব্যক্তির লাইসেন্স তিন বছরের জন্য বাতিল করা হতে পারে। তৃতীয়বার একই ঘটনার পুনরাবৃত্তি হলে লাইসেন্স সম্পূর্ণ বাতিল হতে পারে।
আরও পড়ুন:
উল্লেখ্য, গত ৪ আগস্ট দুর্ঘটনার কবলে পড়ে ফুকেট-দিল্লিগামী এয়ার ইন্ডিয়ার বিমান। দিল্লি নামার কিছুটা সময় আগে আচমকা সজোরে ঝাঁকুনি। প্রায় ৩০০ ফুট নিচে নেমে যায় বিমানটি। এর জেরে ১১ জন যাত্রী ও ৪ জন বিমানকর্মী আহত হন। যদিও এয়ার ইন্ডিয়ার তরফে জানানো হয়েছে, কারও বড়সড় আঘাত লাগেনি। সমাজমাধ্যমে ছড়িয়ে পড়া একাধিক ছবি, ভিডিওতে দেখা গিয়েছে, তীব্র ঝাঁকুনির কারণেই এয়ার ইন্ডিয়ার ওই বিমানের মধ্যে ক্ষয়ক্ষতি হয়েছে। দুর্ঘটনার খবর প্রকাশ্যে আসতেই বিমানের দুই পাইলটকে সরিয়ে দেওয়া হয়েছে। জানা গিয়েছে, দ্বিতীয় ডোপ টেস্টেও ব্যর্থ হয়েছেন পাইলট।
সর্বশেষ খবর
-
বাধা দিয়েছিল তৃণমূল! সেই বাগেশ্বর বাবাকে ব্রিগেডে ধর্মসভা করার আহ্বান মুখ্যমন্ত্রী শুভেন্দুর
-
ধ্বংসস্তূপ থেকেই জীবনের পথে নেপাল! উদ্ধার আরও ৩ ভারতীয়, সুখবর জানাল বিদেশমন্ত্রক
-
সরকারি আবাসনে দ্বিতীয় ফ্ল্যাট কিনতে পারবেন আবাসিকরাও, নিয়ম শিথিল করল শুভেন্দু সরকার
-
জন্মাষ্টমীতে ফিনফিনে শাড়িতে শরীর দেখিয়ে নাচ! ‘রাধা হওয়ার শখ’, ট্রোলড সঞ্চালিকা অনসূয়া
-
জমি দুর্নীতি মামলায় প্রাক্তন তৃণমূল বিধায়ক সুজয়ের বিরুদ্ধে ১৫ পাতার চার্জশিট সিআইডির, অভিযুক্ত আর কারা?