সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: নাবালিকাকে অপহরণ করে গণধর্ষণের অভিযোগ উঠল চার যুবকের বিরুদ্ধে। মঙ্গলবার চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে হরিয়ানার ফরিদাবাদে। ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
পুলিশ সূত্রে খবর, গত রবিবার রাত সাতটা নাগাদ নাবালিকা বাজারে গিয়েছিলেন। অভিযোগ, দীর্ঘক্ষণ কেটে গেলও সে বাড়ি ফেরেনি। তখন সন্দেহ হয় পরিবারের। এরপরই তাঁর খোঁজে শুরু হয় তল্লাশি। নাবালিকার দিদির দাবি, পরদিন ভোর সাড় চারটে নাগাদ নির্যাতিতা বাড়ি ফেরে। গোটা ঘটনাটি তার পরিবারকে জানায়। নাবালিকার অভিযোগ, বাজার যাওয়ার পথে চার যুবক তাকে অপরহরণ করে। গাড়িতে করে তাকে একটি ফাঁকা এলাকায় নিয়ে যায়। এরপরই গাড়ি থেকে টেনে-হিঁচড়ে বের করে তাকে গণধর্ষণ করে। নির্যাতিতার অভিযোগের ভিত্তিতেই তদন্ত শুরু করে পুলিশ। অজ্ঞাত পরিচয় ওই চার যুবকের বিরুদ্ধে লিখিত অভিযোগও দায়ের করা হয়েছে। তবে এখনও পর্যন্ত তাদের কোনও হদিশ পাওয়া যায়নি। ঘটনাটির জেরে ফের প্রশ্নের মুখে পড়ল বিজেপি শাসিত রাজ্যের নারী নিরাপত্তা।
পুলিশ আধিকারিক বিষ্ণু মিত্তর বলেন, “নির্যাতিতা জবানবন্দি দেওয়ার মতো অবস্থায় নেই। আমরা ঘটনাস্থলের আশপাশে থাকা সমস্ত সিসিটিভি ক্যামেরার ফুটেজ খতিয়ে দেখছি। অভিযুক্তদের শীঘ্রই গ্রেপ্তার করা হবে।”
সর্বশেষ খবর
-
ডুরান্ড ডার্বির হার ভুলে কলকাতা লিগে মরণবাঁচন ম্যাচ, প্রতিপক্ষ কোচ ব্যারেটো চিন্তা মোহনবাগানের
-
ভরা ভাদ্রেও পিছু ছাড়ছে না বৃষ্টি! দক্ষিণবঙ্গে কেমন থাকবে আবহাওয়া, জেনে নিন পূর্বাভাস
-
‘ক্ষমতায় আসার পাঁচ দিনের মধ্যে নিষিদ্ধ হবে ই-২০ পেট্রল’, গোয়ায় ঘোষণা কেজরিওয়ালের
-
‘ভারতকে জানতে গেলে সংস্কৃত জানাটা জরুরি’, রাজ্যের সব স্কুলে ‘সংস্কৃত দিবস’ পালনের নির্দেশ স্কুলশিক্ষা দপ্তরের
-
পাকিস্তানের হাসপাতালে ভয়াবহ অগ্নিকাণ্ড! মৃত অন্তত ১৫ সদ্যোজাত