সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বিস্কুটের লোভ দেখিয়ে ৮ বছরের নাবালিকাকে ধর্ষণ অন্ধ্রপ্রদেশে! জঙ্গল থেকে তার দেহ উদ্ধার করেছে পুলিশ। ঘটনার তদন্ত চলছে। অভিযুক্তকে গ্রেপ্তার করে শাস্তি দেওয়ার আশ্বাস দিয়েছে প্রশাসন।
বুধবার ঘটনাটি ঘটেছে অন্ধ্রপ্রদেশের তিরুপতি জেলায়। জানা গিয়েছে, নির্যাতিতা বালিকার বাবা পাটনা থেকে এসে সেখানকার একটি রাইস মিলে কাজ করছিলেন। এদিন মেয়ের খোঁজ না পেয়ে থানায় যান ওই বালিকার বাবা। তাঁর অভিযোগের ভিত্তিতে তল্লাশি শুরু করে পুলিশ। এর মাঝেই ওই এলাকার একটি জঙ্গলে নাবালিকার দেহ পড়ে থাকতে দেখেন স্থানীয় এক বাসিন্দা। সঙ্গে সঙ্গে থানায় খবর দিলে পুলিশ দেহটি উদ্ধার করে নিয়ে যায়। মেয়েকে শনাক্ত করেন বাবা।
প্রাথমিক তদন্তের পর পুলিশ জানিয়েছে, “ওই রাইস মিলটির নাম নানালক্ষ্মী। দুমাস আগে বিহার থেকে ৪০ জন এসে সেখানে কাজ শুরু করেন। তাঁদের মধ্যে ছিলেন নির্যাতিতা বালিকার বাবাও। ওই রাইস মিলেরই এক শ্রমিক মেয়েটিকে বিস্কুটের লোভ দেখিয়ে জঙ্গলে নিয়ে যায়। সেখানে তাকে যৌন নির্যাতন করে। মেয়ের খোঁজ পেয়ে তার বাবা-মা থানায় অভিযোগ দায়ের করেছিলেন। বিকালে আমরা মেয়েটির দেহ উদ্ধার করি।” তিরুপতির এক শীর্ষ পুলিশ আধিকারিক জানান, সন্দেহভাজন ব্যক্তির খোঁজে তল্লাশি চালানো হচ্ছে। অভিযুক্তকে গ্রেপ্তার করে উপযুক্ত শাস্তি দেওয়া হবে।
সর্বশেষ খবর
-
খাস কলকাতায় সুইমিং পুলে ডুবে মৃত্যু কিশোরের, কারণ ঘিরে ধোঁয়াশা, তদন্তে পুলিশ
-
বাধা দিয়েছিল তৃণমূল! সেই বাগেশ্বর বাবাকে ব্রিগেডে ধর্মসভা করার আহ্বান মুখ্যমন্ত্রী শুভেন্দুর
-
ধ্বংসস্তূপ থেকেই জীবনের পথে নেপাল! উদ্ধার আরও ৩ ভারতীয়, সুখবর জানাল বিদেশমন্ত্রক
-
সরকারি আবাসনে দ্বিতীয় ফ্ল্যাট কিনতে পারবেন আবাসিকরাও, নিয়ম শিথিল করল শুভেন্দু সরকার
-
জন্মাষ্টমীতে ফিনফিনে শাড়িতে শরীর দেখিয়ে নাচ! ‘রাধা হওয়ার শখ’, ট্রোলড সঞ্চালিকা অনসূয়া