সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ২০১৮-র দিল্লির বুরারিতে একই পরিবারের এগারোজনের মৃত্যুর স্মৃতি ফিরল ২০২৫-এ। ঝাড়খণ্ডে পরিবারের সকলকে সঙ্গে নিয়ে আত্মঘাতী হলেন ক্যানসার আক্রান্ত যুবক! শুক্রবার মর্মান্তিক ঘটনাটি ঘটেছে ঝাড়খণ্ডের সরাইকেল্লা-খারসোয়ান জেলায়। শনিবার পুলিশের তরফে এই খবর জানানো হয়।
জানা গিয়েছে, ৪০ বছর বয়সি কৃষ্ণ কুমার, তাঁর স্ত্রী ডলি দেবী এবং নাবালিকা দুই শিশুকন্যার ঝুলন্ত দেহ উদ্ধার করা হয়। শুক্রবার রাতেই তাঁদের মৃতদেহগুলি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়। পুলিশের অনুমান, কৃষ্ণ কুমার ক্যানসার আক্রান্ত হওয়ার কারণেই বাড়ির সকলে আত্মহত্যা করেছেন।
পুলিশ জানিয়েছে, কৃষ্ণ কুমার গামহারিয়ার একটি ইস্পাত কারখানায় সিনিয়র ম্যানেজার হিসাবে কর্মরত ছিলেন। সম্প্রতি ক্যানসার ধরা পড়ে তাঁর শরীরে। প্রতিবেশীরা জানিয়েছেন, কৃষ্ণ কুমারের মারণ রোগ ধরা পরার পর থেকেই হতাশায় ভুগছিল পরিবারটি। আশেপাশের সকলের সঙ্গে মেলামেশা কমিয়ে দিয়েছিল। মনে করা হচ্ছে হতাশা থেকেই পরিবারের সকলকে নিয়ে আত্মহত্যা করেছেন কৃষ্ণ। যদিও এই মৃত্যুর পিছনে অন্য কোনও কারণ রয়েছে কিনা সেই বিষয়টিও খতিয়ে দেখছে পুলিশ।
পুলিশের তরফে জানানো হয়েছে, দেহগুলি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। রিপোর্ট এলে মৃত্যুর আসল কারণ জানা যাবে। মৃতদেহ গুলি উদ্ধারের পর ওই ঘরটি ঘিরে রেখেছে পুলিশ। ফরেন্সিক দল ঘটনাস্থল থেকে বেশ কিছু জিনিস উদ্ধার করেছে বলে জানা গিয়েছে।
সর্বশেষ খবর
-
ফের রণক্ষেত্র মণিপুর, স্কুলের প্রধানশিক্ষক-সহ ৫ জনের রক্তে লাল হল মাটি!
-
‘বেঁচে আছে তো?’ বেড়াতে গিয়ে বিধ্বস্ত নেপালে নিঁখোজ কলকাতার ৬! উৎকণ্ঠায় পরিবার
-
মুহূর্তে ‘জলরাক্ষস’ গ্রাস করল স্ত্রী-পুত্রকে! নেপালের ব্যবসায়ীর দু’চোখে এখনও আতঙ্ক ও বিষাদ
-
ক্যামাক স্ট্রিটে ফের ঝুলল ‘বেআইনি’ হোর্ডিং! ‘যতদূর যেতে হয়, যাব’ পুলিশের সঙ্গে গাজোয়ারির পর হুঁশিয়ারি অভিষেকের
-
মহারাষ্ট্র পিএসসি পরীক্ষার প্রশ্ন ‘ফাঁস’! ব্যর্থ প্রেমকাহিনিতেই প্রকাশ্যে কেলেঙ্কারি