Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২৭ ভাদ্র ১৪৩৩
  • সোমবার
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
Operation Safed Sagar

দেশেই আক্রান্ত কার্গিল যুদ্ধের বীর! অপারেশন সফেদ সাগরের ‘হিরো’কে বেধড়ক মারধর দুষ্কৃতীদের

অপারেশন সফেদ সাগরের আসল 'হিরো' প্রাক্তন বায়ুসেনা আধিকারিককেই ভয়ংকর হেনস্তার শিকার হতে হল। গুরুতর আহত হয়ে তিনি হাসপাতালে ভর্তি রয়েছেন।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: সেপ্টেম্বর ১৪, ২০২৬, ১৪:৫১

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: সেপ্টেম্বর ১৪, ২০২৬, ১৪:৫১

options
link
দেশেই আক্রান্ত কার্গিল যুদ্ধের বীর! অপারেশন সফেদ সাগরের ‘হিরো’কে বেধড়ক মারধর দুষ্কৃতীদের zoom
মারধর করা হয়েছে অবসরপ্রাপ্ত গ্রুপ ক্যাপ্টেন অমিত কুমার গুপ্তকে।
Advertisement

কার্গিল যুদ্ধে অসম সাহসিকতার নিদর্শন দেখিয়েছেন। তাঁদের বীরত্ব নিয়ে তৈরি হওয়া ওয়েব সিরিজ ‘অপারেশন সফেদ সাগর’ ব্যাপক জনপ্রিয় হয়েছে। কিন্তু সেই অপারেশন সফেদ সাগরের (Operation Safed Sagar) আসল ‘হিরো’ প্রাক্তন বায়ুসেনা আধিকারিককেই ভয়ংকর হেনস্তার শিকার হতে হল। গুরুগ্রামে লোহার রড দিয়ে মারধর করা হয়েছে অবসরপ্রাপ্ত গ্রুপ ক্যাপ্টেন অমিত কুমার গুপ্তকে। গুরুতর আহত হয়ে তিনি হাসপাতালে ভর্তি রয়েছেন।

জানা গিয়েছে, গত ১০ সেপ্টেম্বর পরিবারের সঙ্গে রেস্তরাঁয় ডিনার করতে গিয়েছিলেন প্রাক্তন বায়ুসেনা আধিকারিক। তাঁর গাড়ি পার্কিং করা নিয়েই সমস্যার সূত্রপাত। অমিতের কথায়, “অন্তত চারটে জায়গায় গাড়ি পার্ক করতে গিয়েছিলাম কিন্তু কেউ জায়গা দেয়নি। আচমকাই পার্কিংয়ের দায়িত্বে থাকা এক ব্যক্তি আমার গাড়ির কাচে ঘুসি মারতে থাকে। আমি কথা বলার জন্য বাইরে বেরতেই লোহার রড নিয়ে তেড়ে আসে। প্রচণ্ড মারধর করে পালিয়ে যায় ওই ব্যক্তি।” অমিতের পরিবারের কথায়, সেসময়ে পুলিশের সাহায্য় চেয়েও কিছুই মেলেনি।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

জানা গিয়েছে, প্রাক্তন বায়ুসেনার একাধিক হাড়গোড় ভেঙেছে। এখনও তিনি হাসপাতালে ভর্তি। খানিকটা সুস্থ হয়ে তিনি রবিবার রাতে এফআইআর দায়ের করেছেন। গুরুগ্রামের সেক্টর ৬৫-এর বিজনেস পার্ক এলাকায় ঘটে যাওয়া ঘটনায় এফআইআর দায়ের হওয়ার পরই নড়েচড়ে বসেছে পুলিশ। অভিযুক্ত পার্কিং অ্যাটেন্ডেন্টকে আটক করা হয়েছে বলেই সূত্রের খবর। অন্যদিকে, অমিতের কনুই ভেঙে যাওয়ায় অস্ত্রোপচার করে প্লেট বসানো হয়েছে। মাথায় গুরুতর আঘাত পেয়েছেন তিনি।

উল্লেখ্য, কার্গিল যুদ্ধ জয়ে ভারতীয় বায়ুসেনার ভূমিকা অপরিসীম। ভারতীয় বায়ুসেনার ১৭ নং স্কোয়াড্রন অর্থাৎ গোল্ডেন অ্যারোসের বীরত্বেই ভারতের জয় নিশ্চিত হয়। সেই গোল্ডেন অ্যারোস ব্রিগেডের অন্য়তম গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন অমিত। নেটফ্লিক্সে মুক্তি পাওয়া ওয়েব সিরিজেও অমিতের চরিত্রটি তুলে ধরা হয়েছে, তাঁর কল সাইন ছিল ‘গুফি’। প্রশ্ন উঠছে, যে বীর সেনা দেশমাতৃকার জন্য জীবন বাজি রেখে লড়াই করেছেন তাঁকে কেন এই দশা দেখতে হবে?

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.