ভারতের ওষুধের বাজারে ঢুকে হাঁ হয়ে গেলেন এক অস্ট্রেলীয়। তাঁর দেশের তুলনায় এদেশের ওষুধ এত সস্তা দেখে যেন বিশ্বাসই হচ্ছে না তাঁর। ইনস্টাগ্রামে সেই বিস্ময় প্রকাশ করেছেন তিনি। ভাইরাল হয়ে গিয়েছে সেই ভিডিও। যে ভিডিওর শিরোনাম ‘ভারত বনাম বিদেশে ওষুধের দাম’।
ওই অস্ট্রেলীয়র নাম কার্ল অ্যান্ড্রু। তাঁকে ভিডিওয় বলতে শোনা গিয়েছে, ”ভারতে বসবাস করার যে সামান্য সুবিধাগুলি রয়েছে তারই অন্যতম একটি বিষয় আজ শেয়ার করতে চাই। স্থানীয় ওষুধের দোকানে এসে এই অভিজ্ঞতা হল। ওয়ালেটে কম চাপ পড়বে এমন দামে ওষুধ বিক্রি হচ্ছে এখানে, যা আমেরিকা, ইউরোপ, অস্ট্রেলিয়া-সহ বিশ্বের নানা প্রান্তের চেয়ে কম বলেই সাহস করে বলতে পারছি।” তিনি উদাহরণ হিসেবে উল্লেখ করেছেন, অ্যামোক্সিলিন ও মেটফরমিনের দাম যথাক্রমে ১২৩ টাকা ও ৪৪ টাকা। যেটা উল্লেখ করে অ্যান্ড্রু সাহেব বলছেন, ”আমার মনে হয় আপনারা চমকে যাবেন। আমিও চমকে গিয়েছি আমেরিকায় এই ওষুধের জন্য আমাদের কী দাম দিতে হচ্ছে সেকথা ভেবে।”
আরও পড়ুন:
View this post on Instagram
সোশাল মিডিয়ায় ভাইরাল হয়ে গিয়েছে ভিডিওটি। অনেক নেটিজেন আবার অ্যান্ড্রুকে পরামর্শ দিয়েছেন, সরকারি আউটলেট থেকে ওষুধ কিনতে। সেক্ষেত্রে ৫০ থেকে ৯০ শতাংশ ছাড়ও মিলতে পারে বলে দাবি। একজন লিখেছেন, ”কেবল ভাবছি আমেরিকায় রোজ কীভাবে মানুষের পকেট কাটা হচ্ছে।” আরেকজন লিখেছেন, ”একদম। অথচ অনেকে এই সব ওষুধ নিয়ে সন্দেহ প্রকাশ করেন। কিন্তু এগুলি গুণমানে সত্যিই ভালো অথচ দাম এত কম!”
সোশাল মিডিয়ায় ভাইরাল হয়ে গিয়েছে ভিডিওটি। অনেক নেটিজেন আবার অ্যান্ড্রুকে পরামর্শ দিয়েছেন, সরকারি আউটলেট থেকে ওষুধ কিনতে। সেক্ষেত্রে ৫০ থেকে ৯০ শতাংশ ছাড়ও মিলতে পারে বলে দাবি।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
তৃণমূল জমানায় অবহেলা! দুর্যোগ-বিধ্বস্ত উত্তরবঙ্গকে স্বমহিমায় ফেরাতে আড়াইশো কোটি বরাদ্দ শুভেন্দুর
-
নিজের গড় রেজিনগরেই হারের ভয়! উপনির্বাচনে বাম-কংগ্রেস-তৃণমূল মহাজোট চাইছেন হুমায়ুন
-
আপত্তি শুধু ‘সেক্যুলার’ কংগ্রেসের! নিয়ম মেনে বন্দে মাতরম পুরোটা দাঁড়িয়ে সম্মান আবদুল্লাদের
-
নন্দীগ্রাম উপনির্বাচনে প্রার্থীই দিতে পারবে না তৃণমূল? সর্বদলীয় বৈঠকে গড়হাজিরায় উঠছে প্রশ্ন
-
সম্ভব হল না অবতরণ! মাঝআকাশে চক্কর রাহুল গান্ধীর বিমানের