Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২০ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • বৃহস্পতিবার
  • ৪ জুন ২০২৬
Odisha

গেরুয়া রাজ্য ওড়িশায় রামের নামে গুলি! তদন্তের মুখে বিজেপি বিধায়ক

রামনবমীতে কেবল অস্ত্র প্রদর্শনই নয়, প্রকাশ্য জনসমাবেশে আগ্নেয়াস্ত্র থেকে গুলি ছুড়লেন এক বিজেপি বিধায়ক। এই ঘটনা বিজেপিশাসিত ওড়িশার তিতলাগড়ের।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মার্চ ৩০, ২০২৬, ১৫:৫৫

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মার্চ ৩০, ২০২৬, ১৫:৫৫

options
link
গেরুয়া রাজ্য ওড়িশায় রামের নামে গুলি! তদন্তের মুখে বিজেপি বিধায়ক zoom
প্রতীকী ছবি

রামনবমীতে কেবল অস্ত্র প্রদর্শনই নয়, প্রকাশ্য জনসমাবেশে আগ্নেয়াস্ত্র থেকে গুলি ছুড়লেন এক বিজেপি বিধায়ক। এই ঘটনা বিজেপিশাসিত ওড়িশার (Odisha) তিতলাগড়ের। ঘটনার ভিডিও ভাইরাল হতেই, রাজ্যজুড়ে নিন্দার ঝড় উঠতেই অভিযুক্ত বিধায়ক নবীন জৈনের বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে স্থানীয় থানায়। বারবার রামনবমীতে অস্ত্র মিছিলে আপত্তি করেছে দেশের একাধিক আদালত। সেখানে একজন জনপ্রতিনিধির রামের নামে গুলি ছোড়ার ঘটনায় অস্বস্তিতে পড়েছে গেরুয়া শিবির।

ঘটনাটি শুক্রবারের। ওই রাজ্যের বালানগির জেলার তিতলাগড়ের রাস্তায় বেরিয়েছিল রামনবমীর একটি মিছিল। অভিযোগ, তখনই স্থানীয় বিজেপি বিধায়ক নবীন জৈন কোমরে গোঁজা রিভলভার বের করেন। এর পর শূন্যে গুলি চালান তিনি। এই ঘটনায় কেউ আহত না হলেও উপস্থিত শতাধিক জনতা আতঙ্কিত হয়ে পড়ে। পুলিশের বক্তব্য, যদিও শূন্যে গুলি ছোড়া হয়েছিল, তথাপি একটি বড়সড় জনসমাবেশের মধ্যে গুলি চালিয়ে নিরাপত্তা বিধি লঙ্ঘন করা হয়েছে। জনতার নিরাপত্তা নিয়ে গুরুতর উদ্বেগের পরিস্থিতি সৃষ্টি করেছেন অভিযুক্ত। এই ঘটনায় বিতর্ক চরম আকার নিতেই তড়িঘড়ি পদক্ষেপ করা হয় বিধায়কের বিরুদ্ধে।

Advertisement

রামনবমীর অস্ত্র মিছিলে স্থানীয় বিজেপি বিধায়ক নবীন জৈন কোমরে গোঁজা রিভলভার বের করেন। এর পর শূন্যে গুলি চালান তিনি।

এই ঘটনার পরিপ্রেক্ষিতে বিধায়কের নিরাপত্তা প্রধান (পিএসও) প্রেমচাঁদ নাগকে সাময়িক ভাবে বরখাস্ত করা হয়েছে। তিতলাগড় পুলিশ অস্ত্র আইনের ধারায় বিধায়ক এবং পিএসও উভয়ের বিরুদ্ধে একটি করে মামলা দায়ের করেছে। ভারতীয় ন্যায় সংহিতার ১২৫ ধারা এবং অস্ত্র আইনের ২৫ ধারায় মামলা করা হয়েছে। পুলিশ জানিয়েছে, ঘটনার বিস্তারিত তদন্ত চলছে। পরবর্তীতে আরও কড়া পদক্ষেপ করা হতে পারে।

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.