Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২৬ শ্রাবণ ১৪৩৩
  • বুধবার
  • ১২ আগস্ট ২০২৬
Mumbai Fire

মুম্বইয়ের বহুতলে ভয়াবহ অগ্নিকাণ্ড! শিশু-সহ মৃত ২, আহত আরও ৮ জন

ঘটনার জেরে এক দু'বছরের শিশু-সহ ২ জনের মৃত্যু হয়েছে। পাশাপাশি এই দুর্ঘটনায় আহত হয়েছেন ৮ জন। যাঁদের মধ্যে দু'জন দমকলকর্মী। আগুন নেভাতে গিয়ে দুর্ঘটনার শিকার হন তাঁরা।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: আগস্ট ১২, ২০২৬, ১৪:১৮

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: আগস্ট ১২, ২০২৬, ১৪:১৮

options
link
মুম্বইয়ের বহুতলে ভয়াবহ অগ্নিকাণ্ড! শিশু-সহ মৃত ২, আহত আরও ৮ জন zoom
প্রতীকী ছবি।
Advertisement

ভয়াবহ অগ্নিকাণ্ড মুম্বইয়ের (Mumbai Fire) বহুতলে। শহরের ভিলে পার্লে অভিজাত এলাকায় এক বহুতলের ১১ তলায় আগুন লাগে। ঘটনার জেরে এক দু’বছরের শিশু-সহ ২ জনের মৃত্যু হয়েছে। পাশাপাশি এই দুর্ঘটনায় আহত হয়েছেন ৮ জন। যাঁদের মধ্যে দু’জন দমকলকর্মী। আগুন নেভাতে গিয়ে দুর্ঘটনার শিকার হন তাঁরা।

পুলিশ ও দমকল সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার রাতে ১০টা নাগাদ মুম্বইয়ের ভিলে পার্লে এলাকায় এক ১২ তলা ভবনের ১১ তলায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। অল্পসময়ের মধ্যেই আগুন গুরুতর আকার নেয়। অগ্নিকাণ্ডের খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে আসে পুলিশ ও দমকল বিভাগ। দীর্ঘ চেষ্টার পর রাত প্রায় ১টা নাগাদ আগুন নিয়ন্ত্রণে আসে। এরপর ঘটনাস্থলে ঢুকে ২ জনকে উদ্ধার করেন দমকলকর্মীরা। তাঁদের নানাবতী হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। মৃতরা হলেন ২৩ বছরের এক তরুণী ও ২ বছরের এক শিশু। পাশাপাশি ২ দমকলকর্মী-সহ মোট ৮ জন আহত হয়েছেন এই ঘটনায়।

Advertisement

মঙ্গলবার রাতে ১০টা নাগাদ মুম্বইয়ের ভিলে পার্লে এলাকায় এক ১২ তলা ভবনের ১১ তলায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। অল্পসময়ের মধ্যেই আগুন গুরুতর আকার নেয়।

তবে কীভাবে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটল তা এখনও স্পষ্ট নয়। প্রাথমিকভবে অনুমান করা হচ্ছে শর্ট সার্কিট থেকে এই দুর্ঘটনা। ভবনের ১১ তলায় প্রচুর বৈদ্যুতিক তার ও অন্যান্য দাহ্য পদার্থ থাকায় অল্প সময়ের মধ্যে আগুন গুরুতর আকার নেই। কীভাবে এই দুর্ঘটনা ঘটল তা খতিয়ে দেখা হচ্ছে। পুলিশের তরফে জানা গিয়েছে, আহতদের সকলের অবস্থা স্থিতিশীল।

Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.