Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২৮ ভাদ্র ১৪৩৩
  • মঙ্গলবার
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
Charminar Express

চারমিনার এক্সপ্রেস যেন চলন্ত জতুগৃহ! আতঙ্কে ট্রেন থেকে ঝাঁপ, অগ্নিকাণ্ডে হুলস্থুল তেলেঙ্গানায়

রবিবার সকালে নির্ধারিত সময়েই হায়দরাবাদ থেকে চেন্নাইয়ের উদ্দেশে রওনা হয় চারমিনার এক্সপ্রেস। তেলঙ্গানার যাদদ্রী ভুবনগিরি জেলার আলের স্টেশনের ঢোকার মুখে আচমকা এস ৫ কোচ থেকে ধোঁয়া বার হতে দেখা যায়। আতঙ্ক ছড়িয়ে পড়ে গোটা ট্রেন। বিভিন্ন কামরা থেকে যাত্রীরা ঝাঁপ দেন।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: এপ্রিল ২৬, ২০২৬, ১৬:২৮

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: এপ্রিল ২৬, ২০২৬, ১৬:২৮

options
link
চারমিনার এক্সপ্রেস যেন চলন্ত জতুগৃহ! আতঙ্কে ট্রেন থেকে ঝাঁপ, অগ্নিকাণ্ডে হুলস্থুল তেলেঙ্গানায় zoom
পুড়ছে চেন্নাই এক্সপ্রেস। ছবি: সংগৃহীত।
Advertisement

চারমিনার এক্সপ্রেসে ভয়াবহ আগুন। হায়দরবাদ থেকে চেন্নাইগামী ট্রেনটিতে যাত্রাপথে আচমকা দাউদাউ করে আগুন ধরে যায়। বিষয়টি বুঝতে পারা মাত্র ট্রেন থামান লোকো পাইলট। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, ধোঁয়া ও আগুন দেখে আতঙ্কে তার আগেই বিভিন্ন কোচ থেকে ঝাঁপ দিতে শুরু করেন বহু যাত্রী। যদিও শেষ পর্যন্ত বড় বিপদ ঘটেনি বলেই জানা গিয়েছে। গোটা ট্রেনটিকে ফাঁকা করে বেশ কিছুক্ষণের চেষ্টায় আগুন নেভানো হয়।

রবিবার সকালে নির্ধারিত সময়েই হায়দরাবাদ থেকে চেন্নাইয়ের উদ্দেশে রওনা হয় চারমিনার এক্সপ্রেস। তেলেঙ্গানার যাদদ্রী ভুবনগিরি জেলার আলের স্টেশনের ঢোকার মুখে আচমকা এস ৫ কোচ থেকে ধোঁয়া বার হতে দেখা যায়। আতঙ্ক ছড়িয়ে পড়ে গোটা ট্রেন। বিভিন্ন কামরা থেকে যাত্রীরা ঝাঁপ দেন। অল্প সময়ের মধ্যেই এস ৫ কোচটি পুরোপুরি আগুনের গ্রাসে চলে যায়। ভয়ে ছোটাছুটি শুরু করেন যাত্রীরা। চিৎকার আর কান্নাকাটিতে ভরে ওঠে ঘটনাস্থল।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

এর মধ্যেই খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছান রেলের আধিকারিকরা, উদ্ধারকারী দল এবং দমকল। বেশ কিছুক্ষণের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণ আসে। দুর্ঘটনায় কেউ হতাহত হননি বলেই খবর। তবে চলন্ত ট্রেন থেকে ট্রেন থেকে ঝাঁপ দেওয়ায় কেউ কেউ অল্প বিস্তর আহত হয়েছেন। ঘটনার তদন্ত শুরু হয়েছে। কীভাবে আগুন লাগল তা অবশ্য এখনও পর্যন্ত জানা যায়নি। প্রত্যক্ষদর্শীদের বক্তব্য, দ্রুত যাত্রীরা ট্রেন থেকে ঝাঁপ না দিলে অনেকেরই অগ্নিদগ্ধ হয়ে মৃত্যু হত।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.