Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ১৮ ভাদ্র ১৪৩৩
  • শনিবার
  • ৫ সেপ্টেম্বর ২০২৬
Mumbai Airport

মুম্বই বিমানবন্দরে দাউদাউ আগুন, ধোঁয়ায় ঢাকল টার্মিনাল ১, ঘটনাস্থলে দমকলের একাধিক ইঞ্জিন

সর্ট সার্কিট থেকে আগুন লেগেছে বলে মনে করা হচ্ছে। এখনও পর্যন্ত হতাহতের খবর নেই। দ্রুত ঘটনাস্থলে পৌঁছেছে দমকলের বেশ কয়েকটি ইঞ্জিন।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: এপ্রিল ৯, ২০২৬, ২০:৩৯

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: এপ্রিল ৯, ২০২৬, ২০:৩৯

options
link
মুম্বই বিমানবন্দরে দাউদাউ আগুন, ধোঁয়ায় ঢাকল টার্মিনাল ১, ঘটনাস্থলে দমকলের একাধিক ইঞ্জিন zoom
ছবি: সংগৃহীত।
Advertisement

মুম্বই বিমানবন্দরে দাউদাউ আগুন। ধোঁয়ার কুণ্ডলীতে ঢাকল টার্মিনাল ১ বি। সর্ট সার্কিট থেকে আগুন লেগেছে বলে মনে করা হচ্ছে। এখনও পর্যন্ত হতাহতের খবর নেই। দ্রুত ঘটনাস্থলে পৌঁছেছে দমকলের বেশ কয়েকটি ইঞ্জিন।

একাধিক ভিডিও সোশাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে। সেখানে দেখা গিয়েছে, মুম্বইয়ের ছত্রপতি শিবাজি মহারাজ আন্তর্জাতিক বিমানবন্দরের টার্মিনাল ১ বি সাদাকালো ধোঁয়ায় ঢেকে গিয়েছে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, প্রথমবার সকাল ৬টা নাগাদ ধোঁয়ার কুণ্ডলী দেখা যায় টার্মিনাল ১ বি-তে।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

দ্রুত ব্যবস্থা নেয় বিমানবন্দর কর্তৃপক্ষ। ঘটনাস্থলে পৌঁছান নিরাপত্তাকর্মীরা। এলাকাটিকে ঘিরে ফেলা হয়। যাতে যাত্রীরা সেখানে পৌঁছতে পারেন। কাজ শুরু করেন দমকল কর্মীরা। শেষ খবর পাওয়া পর্যন্ত বড়সড় ক্ষতি হয়নি বিমানবন্দরের। কেউ হতাহত হননি। কর্তৃপক্ষের দাবি, আগুন ইতিমধ্যে নিয়ন্ত্রণে এসেছে। ঠিক কীভাবে আগুন লাগল তা জানতে তদন্ত শুরু হয়েছে।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.