সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দিল্লির বুরারি কাণ্ডের ছায়া মধ্যপ্রদেশে! সেই দিনও ছিল জুলাই। এখন চলতি বছরের জুলাই মাস। মধ্যপ্রদেশে কীটনাশক খেয়ে আত্মহত্যা একই পরিবারের চারজনের। তাদের মধ্যে রয়েছে দুই নাবালক। পুলিশ জানিয়েছে, দু’জনের চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়েছে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃতদের নাম মনোহর লোধি, শিবানী লোধি (১৮), অঙ্কিত লোধি (১৬), ফুলরানি লোধি (৭০)। শিবানী ও অঙ্কিত মনোহরের সন্তান। ফুলরানিদেবী মনোহরের মা। ঘটনাটি ঘটেছে মধ্যপ্রদেশের সাগর জেলা সদর থেকে ১২ কিলোমিটার দূরে তিহার গ্রামে।
মৃত মনোহরের ভাই নন্দরাম লোধি জানিয়েছেন, শনিবার ভোররাত আনুমানিক ৩টে নাগাদ তিনি মনোহরের বমি করার শব্দ শুনতে পান। ছুটে এসে দেখেন ঘরের মেঝেয় পরে রয়েছে বাকি তিনজন। প্রতিবেশীদের ডেকে অ্যাম্বুল্যান্স করে তাঁদের হাসপাতালে নিয়ে যাওয়া হয়। চিকিৎসকরা ফুলরানি দেবী ও অঙ্কিতকে মৃত বলে ঘোষণা করেন। মনোহর ও শিবানীর চিকিৎসা চলছিল। চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় শিবানীর। মনোহরের শারীরিক অবস্থার অবনতি হলে তাঁকে জেলা হাসপাতালে রেফার করা হয়। রাস্তাতেই তাঁর মৃত্যু হয়। চিকিৎসকরা জানিয়েছেন, কীটনাশক সালফাস ট্যাবলেট খেয়ে আত্মহত্যা করেছেন তাঁরা।
তবে মৃত্যুর কারণ ঘিরে রহস্য ঘনিয়েছে। কোনও পারিবারিক বিবাদের কারণে আত্মহত্যা নাকি অন্য কারণ খতিয়ে দেখছেন তদন্তকারীরা। কারণ, দিন কয়েকআগেই বাপের বাড়ি গিয়েছেন মনোহরের স্ত্রী। তিনি কোনও ঝামেলার কারণে বাড়ি ছেড়েছিলেন। নাকি এমনি ঘুরতে গিয়েছেন তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা। উল্লেখ্য, দিল্লির বুরারিতে একই পরিবারের ১১ জনের দেহ উদ্ধার করা হয়। যাদের মধ্যে পাঁচজন শিশু ছিল। এই ঘটনা নাড়িয়ে দেয় গোটা দেশকে। এবার সেই ছায়া মধ্যপ্রদেশে।
সর্বশেষ খবর
-
বাড়িতে ঢুকে মডেলকে কুপিয়ে খুন! দিল্লির রোমহর্ষক ঘটনায় অভিযুক্ত জিম প্রশিক্ষক
-
ভূত তাড়ানোর নামে যৌন নির্যাতন! কানাডায় গ্রেপ্তার পুরোহিত
-
কলকাতার প্রশিক্ষণ শিবিরে এসে হারাল বিজেপির সর্বভারতীয় নেতার হলুদ ডায়েরি! গোপন তথ্য ফাঁসের আশঙ্কা
-
পুজোর মুখে নেপালের বিপর্যয়ের প্রভাব পড়বে উত্তরের পর্যটনে! মাথায় হাত ব্যবসায়ীদের
-
বদলের বাংলায় ভিনরাজ্যে কাজ নয়! ১০০ শতাংশ পরিযায়ী শ্রমিককে রোজগার গ্যারান্টি কার্ড দেবে রাজ্য