ডাক্তার, ইঞ্জিনিয়ার, অধ্য়াপকের পর ‘ডিজিটাল অ্যারেস্টে’র জালে অবসরপ্রাপ্ত বিচারপতি! খোয়ালেন কোটি টাকারও বেশি। সপ্তাহ খানেক আগে ৬৯ বছরের ওই অবসরপ্রাপ্ত বিচারপতিকে ফোন করে প্রতারকেরা হুমকি দেয়, নারী পাচার-সহ একাধিক অবৈধ কাজে ব্যবহার করা হয়েছে তাঁর মোবাইল নম্বরটি। এর পরেই ধীরে ধীরে প্রতারকদের জালে জড়িয়ে পড়েন তিনি।
হায়দরাবাদের মালকাজির বাসিন্দা জেলা আদালতের অবসরপ্রাপ্ত বিচারপতি। দিন তিনেক আগে তিনি স্থানীয় থানায় অভিযোগ দায়ের করেন। সেখানে জানান, সপ্তাহ খানেক আগে তিনি একটি ফোন পান। ফোনের অপর প্রান্ত থেকে হুমকির সুরে বলা হয়, ৬৯ বছরের অবসরপ্রাপ্ত বিচারপতির ফোন নম্বরটি নারীপাচারের একাধিক ভয়ংকর সব অবৈধ কাজে ব্যবহার করা হয়েছে। এই অভিযোগে ঘাবড়ে যান প্রবীণ ব্যক্তি।
আরও পড়ুন:
এর পরেই হায়দরবাদের বাসিন্দা ওই ব্যক্তির কাছ থেকে কোটি টাকা দাবি করে জালিয়াতরা। বলা হয়, ওই পরিমাণ অর্থ দিলে অভিযোগ তুলে নেওয়া হবে। ঘাবড়ে গিয়ে ব্যাঙ্ক ট্রান্সফারের মাধ্যমে কোটি টাকারও বেশি প্রতারকদের দেওয়া অ্যাকাউন্ট নম্বরে পাঠিয়ে দেন অবসরপ্রাপ্ত বিচারপতি। যদিও পরে বুঝতে পারেন তাঁর সঙ্গে প্রতারণা হয়েছে। এর পরই স্থানীয় থানায় গিয়ে অভিযোগ দায়ের করেন তিনি। হায়দরাবাদের সাইবার ক্রাইম বিভাগ ঘটনার তদন্তে নেমেছে।
সর্বশেষ খবর
-
ভারতীয় সংস্থার সঙ্গে অস্ত্রচুক্তিতে দুর্নীতি! পদত্যাগ এস্টোনিয়ার মন্ত্রীর, অস্ত্র কেনার কারণ কী?
-
যখন তখন মনটা মিষ্টি মিষ্টি করছে! চিনি ভুলে ঘরে আনুন এই ৬ সুস্বাদু-স্বাস্থ্যকর বিকল্প
-
আর জি কর কাণ্ডে ধৃত সোমনাথকে লক্ষ্য করে ডিম-বৃষ্টি, লাভ হল না হেলমেট পরিয়েও
-
কামান দাগা হয় অষ্টমীতে, বাংলার ৩২৬ বছরের প্রাচীন দুর্গাপুজোর ইতিহাস গায়ে কাঁটা দেবে
-
চা বাগানের মাটির নিচে বিপুল ভাণ্ডার, রাজগঞ্জে অভিযানে মিলল লক্ষ লক্ষ টাকার চোলাই!