নতুন ভোটার হিসেবে নাম নথিভুক্ত করে এবার মা-বাবা বা পূর্বপুরুষদের এসআইআর তথ্য বাধ্যতামূলক করল নির্বাচন কমিশন। অনলাইনে ফর্ম-৬ ফিলআপের ক্ষেত্রে এই নির্বাচনী নথি না দিলে জমা দেওয়া যাবে না নতুন ভোটারের আবেদনপত্র। নয়া নির্দেশিকা জারি করে ব্যবস্থা চালু করা হল। প্রথম ভোটার হিসেবে নাম তোলা, সদ্য প্রাপ্তবয়স্ক নাগরিক বা আগে ভোটার তালিকা থেকে নাম বাদ যাওয়া নাগরিকদের ক্ষেত্রে নতুন করে নাম নথিভুক্তির জন্য নির্ধারিত হল ফর্ম-৬। যদিও এই ফর্মে সংশোধনের জন্য এখনও কোনও বিজ্ঞপ্তি প্রকাশ হয়নি কমিশনের তরফে। তবে অনলাইন আবেদনকারীদের জন্য নতুন তথ্য দেওয়া বাধ্যতামূলক করা হয়েছে।
ইসিআইনেট পোর্টালে অনলাইন ফর্ম-৬-এ আবেদনকারীকে জানাতে হবে, SIR-এর ভোটার তালিকায় তাঁর নিজের নাম ছিল কি না, অথবা বাবা-মা বা ঠাকুরদা-ঠাকুমার নাম ছিল কি না। যদি এই দুই ক্ষেত্রের কোনওটিই প্রযোজ্য না হয়, তাহলে তৃতীয় বিকল্প বেছে নেওয়ার সুযোগ থাকবে। প্রথম বা দ্বিতীয় বিকল্প বেছে নিলে সংশ্লিষ্ট বিধানসভা কেন্দ্রের নাম, বুথ নম্বরও ভোটার তালিকায় ক্রমিক সংখ্যা উল্লেখ করতে হবে আবেদনকারীকে। তবে তৃতীয় বিকল্প বেছে নিলে আবেদনের উপর কী প্রভাব পড়বে, পোর্টালে তার কোনও ব্যাখ্যা দেওয়া হয়নি এখনও পর্যন্ত।
এখনকার নিয়ম অনুযায়ী, ফর্ম-৬-এ আবেদনকারীর সঙ্গে পরিবারের সদস্যদের নাম ও তাঁদের এপিক নম্বর দেওয়া বাধ্যতামূলক করা হয়েছে। নতুন ব্যবস্থায় সেই তথ্যের পাশাপাশি আগের SIR-এর ভোটার তালিকার সঙ্গেও যুক্ত করে যাচাই করা হবে।
নির্বাচন কমিশনে সূত্রে খবর, বিহারে এসআইআর কর্মসূচি চালুর সময় প্রথম এই ঘোষণা করা হয়েছিল। পরে যেসব রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে SIR হয়েছে বা চলছে, সেখানেও একই ব্যবস্থা কার্যকর করা হয়েছে। কমিশনের মতে, এই পদ্ধতিতে নতুন ভোটারদের পরিচয় যাচাই আরও সহজ হবে।
সর্বশেষ খবর
-
ফুলশয্যার পর এবার চলন্ত ট্রেনে পূজার্চনা! নতুন ভিডিও ভাইরাল হতেই কী দাবি রেলের?
-
২১ জুলাইয়ের আগে ভিক্টোরিয়া হাউসের সামনে জমায়েতে নিষেধাজ্ঞা কেন? হাই কোর্টে কালীঘাট তৃণমূল
-
গোহত্যায় বাধা নেই! মাদ্রাজ হাই কোর্টের রায়ে ‘সুপ্রিম’ স্থগিতাদেশ, বড় সাফল্য বিজয় সরকারের
-
অবিলম্বে স্থগিতাদেশ চাই! গুন্ডাদমন আইন লাগু হওয়ার দিনই হাই কোর্টে মামলা
-
১৭ বছরের সম্পর্কের ইতি, চেন্নাই সুপার কিংসের কোচের পদ ছাড়লেন স্টিফেন ফ্লেমিং