কখনও ধোঁয়াশা, কখনও মাত্রাছাড়া আগুনে গরম, এবার দিল্লিতে দেখা দিল ‘মরুঝড়’। সোমবার দুপুর আড়াইটে নাগাদ ঘণ্টায় ৯২ কিলোমিটার গতিবেগে ধুলোর ঝড় উঠল রাজধানীতে। এই পরিস্থিতিতে রাস্তায় কাজে বেরিয়ে বিপদে পড়েন দিল্লিবাসী। পরিস্থিতির ভয়াবহতার কারণে গোটা রাজধানী অঞ্চলে লাল সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর।
#WATCH | Delhi witnesses a weather change as a dust storm sweeps across the Dwarka Sector 12 Metro station area. pic.twitter.com/5JyMlBsk6J
Advertisement— ANI (@ANI) June 15, 2026
সোমবার এক বুলেটিনে মৌসম ভবন জানিয়েছে, গোটা দিল্লিজুড়ে ধুলোঝড় চলবে। এরপর বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। গড়ে ঘণ্টায় ৭০-৯০ কিলোমিটার বেগে দমকা হাওয়া বইবে। দুপুর আড়াইটে নাগাদ পালামে বাতাসের গতিবেগ রেকর্ড করা হয়েছে ঘণ্টায় ৯২ কিলোমিটার। পরে হাওয়ার গতিবেগ ঘণ্টায় ৬০-৭০ কিলোমিটারে নেমে আসবে। পাশাপাশি হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে। প্রশ্ন হল, ঝড়বৃষ্টি তো স্বাভাবিক কিন্তু দিল্লিতে ৯২ কিলোমিটার গতিবেগ ধুলোর ঝড় উঠল কেন?
বিশেষজ্ঞরা বলছেন, আবহাওয়ার এই আকস্মিক পরিবর্তনের কারণ হিমালয় অঞ্চলে বর্তমানে প্রভাব বিস্তারকারী একটি পশ্চিমা ঝঞ্ঝা। মঙ্গলবার থেকে এর প্রভাব দুর্বল হয়ে পড়বে। ফলে বৃষ্টিপাত হবে না। এবং নতুন করে তাপমাত্রা আবারও বাড়ার আশঙ্কা করা হচ্ছে। উল্লেখ্য, সোমবার সকালেও হালকা বৃষ্টি হয়েছে বৃহত্তর দিল্লিজুড়ে। দিল্লিতে এদিন সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৮.২ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ০.৭ ডিগ্রি বেশি।
সর্বশেষ খবর
-
দুরন্ত পারফরম্যান্সেও শেষরক্ষা হল না, আত্মঘাতী গোলে বেলজিয়ামের বিরুদ্ধে জয় হাতছাড়া মিশরের
-
ইউপিএসসি প্রিলিমস-এর ফলপ্রকাশ, পাশ করল কত হাজার?
-
মা-বাবাকে ছাড়া বড় হওয়া, স্পেনকে আটকে চোখে জল! কে এই কেপ ভার্দের গোলকিপার ভোজিনহা?
-
নবান্নে শুভেন্দু-প্রসূন সাক্ষাৎ, বাংলায় বড় বিনিয়োগের সম্ভাবনা?
-
বিশ্বকাপে অঘটনের শুরু! কেপ ভার্দের ‘বুড়ো’ গোলকিপারের হাতে আটকে গেল স্পেন, ব্যর্থ বদলি ইয়ামালও