ভারত সফরে এসেছেন মার্কিন বিদেশসচিব মার্কো রুবিও। রবিবার দিল্লিতে একটি বিশেষ অনুষ্ঠানের যোগ দেন তিনি। সেখানে রুবিওকে ভিডিওকল কলের মাধ্যমে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভারতের প্রতি বন্ধুত্বের বার্তা দিলেন। সূদর আমরিকা থেকে ভারত ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে প্রশংসা ভরালেন তিনি। লাইভ ফোনকলে বললেন, “ভারত যা চাইবে, তাই পাবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে আমি ভালোবাসি। আমি ওঁর সব থেকে বড় ভক্ত।”
এদিনের অনুষ্ঠানে আমেরিকার স্বাধীনতা ঘোষণার ২৫০ উদযাপন করা হয়। সেখানে রুবিওকে ভিডিও কলে ট্রাম্পের বার্তা— সের্গিও, “তুমি আমাদের দেশের প্রতিনিধি। আমি উপস্থিত সকলকে অভিবাদন জানাই। আমি (ভারতের) প্রধানমন্ত্রীকে ভালোবাসি। মহান ব্যক্তি মোদি। তিনি আমার বন্ধু।” অনুষ্ঠান মঞ্চের জায়েন্ট স্ক্রিনে ট্রাম্পকে দেখানে হয়। উল্লেখ্য, গতকালই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে মার্কন যুক্তরাষ্ট্রে তথা হোয়াইট হাউসে আমন্ত্রণ জানিয়েছেন রুবিও।
আরও পড়ুন:
ইউক্রেন-রাশিয়া, ইজরায়েল-হামাস, ইরান-আমেরিকা যুদ্ধের মধ্যে বিশ্বজুড়ে অচলাবস্থা তৈরি হয়েছে। বাড়ছে অর্থনৈতিক ঝুঁকি। তার মধ্যেই আমেরিকার কড়া অভিবাসী নীতি, শুল্ক চাপিয়ে দেওয়ার নীতির জেরে ভারতের সঙ্গে সম্পর্কের অবনতি হয়েছে। এখনও ঝুলে আছে ইন্দো-মার্কিন বাণিজ্য চুক্তি। এই অবস্থায় ভারত তথা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে ট্রম্পের প্রশংসা তাৎপর্যপূর্ণ। মার্কিন প্রেসিডেন্ট ভিডিওকলে বলেন, “আমরা ভারতের এত কাছাকাছি আগে কখনও ছিলাম না। ভারত আমার এবং আমাদের দেশের উপর একশ শতাংশ ভরসা করতে পারে। তাদের কোনও সাহায্যের প্রয়োজন হলে, তারা জানে কাকে ডাকতে হবে। তারা আমাদের আহ্বান জানান। আমরাও সঠিক কাজটাই করব।”
ট্রাম্প যোগ করেন, “আমাদের অর্থনীতি রেকর্ড শক্তিশালী, শেয়ার বাজারও তাই। ভারত যা চাইবে, তাই পাবে (আমাদের থেকে)। এবং আমি প্রধানমন্ত্রী মোদির একজন বড় ভক্ত।” মার্কিন বিদেশসচিবেরও ভূয়সী প্রশংসা করেন ট্রাম্প। বলেন, আমরিকার ইতিহাসে শ্রেষ্টতম বিদেশসচিব সের্গিও। বিশেজ্ঞদের একাংশের মতে, ভেঙে পড়া দিল্লি-ওয়াশিংটন সম্পর্ককে জোড়া দিতেই মার্কো রুবিওর এই বর্তমান সফর এবং ট্রাম্পের ভারতের প্রতি দরাজ বার্তা।
সর্বশেষ খবর
-
ব্রাজিল ম্যাচের আগেই পানামার বিরুদ্ধে নামবে ভারত, দিনক্ষণ জানিয়ে দিল ফেডারেশন
-
ঠিকভাবে উল্লেখ নেই রাস্তার নাম! কলকাতা পুরসভার ওয়ার্ড বিন্যাস নিয়ে ৭ দফা আপত্তি সিপিএমের
-
হাসপাতালে থাকতে নারাজ বিমান বসু, ফিরতে চাইছেন কলকাতায়! কবে ছুটি?
-
দার্জিলিঙে রোপওয়ে, সুন্দরবনে প্রমোদতরী! পর্যটনকে ঢেলে সাজাতে মাস্টার প্ল্যান রাজ্যের
-
আচমকা মস্কোয় অবতরণ করল মার্কিন সেনার বিমান! ঘনাচ্ছে রহস্য, কী বলল ক্রেমলিন?